Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Farakka Rape and Murder Case: ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ-খুনে ফাঁসির সাজা! কবে হবে আরজি করের বিচার?

Farakka Rape and Murder Case: মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় বিচার পেল পরিবার। ঘটনার দু'মাসের মাথায় দোষী সাব্যস্ত এক অভিযুক্তের ফাঁসির সাজা শোনাল জঙ্গিপুর আদালত। অন্য জনের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক।

পাশাপাশি পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় সামনে আসার পরেই ঘটনায় দোষী সাব্যস্ত দুই অভিযুক্ত আদালতের মধ্যেই কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে নির্যাতিতার পরিবারও একেবারে কান্নায় ভেঙে পড়ে। জানান, মেয়েটা বিচার পেল (Farakka Rape and Murder Case) ।

Farakka Rape and Murder Case

বলে রাখা প্রয়োজন, আজ শুক্রবারই আরজি কর ধর্ষণ মামলায় মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করে শিয়ালদহ আদালত। জামিন দেওয়া হয়েছে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও। যা নিয়ে একেবারে তুঙ্গে রাজ্য রাজনীতি। সিবিআই'য়ের তদন্ত নিয়ে উঠছে প্রশ্ন।

আর সেখানে মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনার দুমাসের মধ্যেই পরিবারকে বিচার দিল রাজ্য পুলিশ। যা নজির বলছেন বিশ্লেষকরা। এমনকী দুমাসের মধ্যেই মামলার ট্রায়াল শেষ করে পরিবারকে বিচার পাইয়ে দেওয়া হল তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বলে রাখা প্রয়োজন, গত দশমীর দিন দাদুর বাড়ি ঘুরতে এসেছিল ওই নাবালিকা। এরপরেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় সে। এরপর স্থানীয় এক প্রতিবেশীর বাড়ি থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে ওই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে। তদন্তে নেমে স্থানীয় মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদার এবং তাঁর বন্ধু শুভজিৎ হালদারকে গ্রেফতার করে পুলিশ।

দীর্ঘ জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি ওই দুই অভিযুক্ত দেয় বলে দাবি পুলিশের। তারা জানায়, ওই নাবালিকাকে ফুল দেওয়ার অছিলায় বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানেই দোষী সাব্যস্থা দুজন ওই নাবালিকার উপর যৌথ হেনস্তা চালায়। এমনকী পরে শ্বাসরোধ করে খুন করা হয় বলেও তদন্তে উঠে আসে। শুধু তাই নয়, ওই নাবালিকার ময়নাতদন্তের রিপোর্টেও ধর্ষণের প্রমাণ পুলিশ পেয়েছিল। শুধু তাই নয়, অকথ্য যে নির্যাতন যে হয়েছিল তাও উঠে আসে।

ময়নাতদন্তে দেখা গিয়েছে, মেঝেতে মাথা থেঁতলে নির্যাতিতাকে খুন করা হয়েছিল । তার গলার হাড়ও ভেঙে গিয়েছিল। এছাড়াও পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সমস্যত কিছু আদালতের সামনে পুলিশ তুলে ধরে। র সেই সমস্ত প্রমাণ এবং বেশ কিছু জিনিসকে সামনে রেখে বিচার চলে। দীর্ঘ দুমাস বিচার চলাকালীন বৃহস্পতিবারই মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত দুজনকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ একজনের ফাঁসির সাজা আরেকজনের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিল আদালত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+