Daily News Update: অভিষেককে খুনের চেষ্টা-চিঠি ডিজিকে, অলিম্পিকে সোনার দৌ়ড়ে রবি, আরও খবর ওয়ানইন্ডিয়ায়
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।
কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। ওদিকে অলিম্পিকের নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।
|
বাংলায় বন্যায় দুর্গতদের সাহায্য
বাংলায় বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল প্রধানমন্ত্রীর দফতর। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।

ইংল্যান্ড শেষ ১৮৩ রানে
ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ ১৮৩ রানে। শেষ ৭ উইকেট পড়ল ৪৫ রানে। সর্বাধিক ৬৪ রান জো রুটের। ২০.৪ ওভারে ৪৬ রানে ৪ উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ। ২৮ রানে তিন উইকেট শামির, ৪১ রানে ২টি উইকেট শার্দুলের। ইংল্যান্ডের চার ব্যাটসম্যান শূন্য রানে আউট।

আদিবাসীদের পাশে বাবুন
বাঁকুড়া জেলার রানিবাঁধে জঙ্গল অধ্যুষিত অঞ্চলে প্রায় ৭০০ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষণ শিবির এবং অঞ্চলের আদিবাসী খেলোয়াড়দের বল ও জার্সি বিতরণ করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ক্রীড়া শাখার চেয়ারম্যান বাবুন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি এবং রায়পুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, বন দফতরের আধিকারিক সিঙ্গ্রাম কুলান্ডাইভেল প্রমুখ।

ভোডাফোনের পদ থেকে সরলেন কুমার বিড়লা
ভোডাফোনের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদ থেকে সরলেন কুমার মঙ্গলম বিড়লা। তাঁর জায়গায় দায়িত্ব নিলেন হিমাংশু কাপানিয়া। প্রসঙ্গত এদিনই ভোডাফোনের শেয়ার ২০ শতাংশ পড়ে গিয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, চিঠি ডিজিকে
কার্যত প্রত্যেকদিন তৃণমূলের কেউ না কেউ ত্রিপুরা সফরে যাচ্ছেন। সংগঠনকে ঢেলে সাজানোর লক্ষ্যে কাজ করছেন। আর এই অবস্থায় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। ত্রিপুরার মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলল নেতৃত্ব।শুধু অভিযোগ নয়, এই বিষয়ে ত্রিপুরা পুলিশের ডিজির কাছে চিঠিও দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। শুধু তাই নয়, ওই চিঠিকে অভিযোগ হিসাবে ধরে ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে। আর এই অভিযোগ ঘিরেই সরগরম সে রাজ্য।

করোনার দৈনিক সংক্রমণ বাড়ছে বাংলায়, উদ্বেগ
বুধবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। মৃত্যুর সংখ্যা এক বেড়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.১১%। এদিন সুস্থ হয়েছেন ৮৩৮ জন।

ভক্তদের জন্য ডিসেম্বর '২৩-এ খুলবে অযোধ্যার রামমন্দির
উত্তরপ্রদেশের অযোধ্যার বিতর্কিত জমি ঘিরে বহু দিন ধরেই দীর্ঘ মামলা চলার পর সেখানে রাম মন্দির নির্মাণের নির্দেশ আসে। সেই মতো শুরু হয় রামমন্দির নির্মাণের কাজ। জানা গিয়েছে, রামমন্দির আপাতত ২০২১ সালে খুলছে না ভক্তদের জন্য। নির্মাণ কাজের উদ্যোগ শুরু হলেও, অযোধ্যার রাম মন্দির ভক্তদের জন্য ২০২৩ সালের শেষের দিকে খুলে যাচ্ছে।

সেমিফাইনালেই থমকে গেল মহিলা হকির বিজয়রথ
প্রথমবার অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস রচনা করেছিল ভারতের মহিলা হকি দল। সেই ইতিহাস রানি রামপলদের পক্ষে আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হল না। সেমিফাইনালে আর্জেন্তিনার বিরুদ্ধে ২-১ গোলের হার হজম করতে হল ওমেন ইন ব্লু-কে। এখন ব্রোঞ্জ পদক জয়ের জন্য লড়তে হবে ভারতীয় মহিলা হকি দলকে।

ফাইনালে রবিকুমার দাহিয়া, পদক নিশ্চিত
টোকিও অলিম্পিকে ভারতের আরও একটি পদক নিশ্চিত করলেন রবিকুমার দাহিয়া। ৫৭ কেজি বিভাগের সেমিফাইনাল জিতলেন ভারতীয় কুস্তিগীর। কাজাখস্তানের নুরিসলাম সানায়েভকে হারালেন রবি। ফাইনালে এবার সোনার লক্ষ্যে ঝাঁপাবেন তিনি।

আমতায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মমতা
পায়ে হেঁটে হাওড়ার আমতায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন। আমতা থেকে সড়কপথে তিনি যেতে পারেন খানাকূলে। কিন্তু রাস্তা জলমগ্ন থাকায় তিনি খানাকূল পর্যন্ত যেতে পারবেন কি না নিশ্চিত নয়। উদয়নারায়ণপুরের সড়কও জলের তলায়। তাই তিনি উদয়নারায়ণপুরও যেতে পারবেন না।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ ভারত বনাম ইংল্যান্ড
ট্রেন্ট ব্রিজে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণ শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট দিয়ে। পাঁচ টেস্টের সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ভারত চার পেসারে নামলেও দলে বেশ কিছু বড় পরিবর্তন হয়েছে।
শুভমান গিল ও ময়াঙ্ক আগরওয়ালের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন লোকেশ রাহুল। প্রথম একাদশে নেই ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। ইশান্তের ফিটনেস সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে। প্রথম একাদশে এসেছেন শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ। দলে একমাত্র স্পিনার রবীন্দ্র জাদেজা।

৬ অগাস্ট শুক্রবার পর্যন্ত বৃষ্টি
উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার পূর্বের অংশ শান্তিনিকেতন এবং ডায়মন্ডহারবার হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকার কারণে আগামী ৬ অগাস্ট শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

সাসপেন্ড হলেন তৃণমূলের ৬ সাংসদ
রাজ্যসভার ছয় তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়। একদিনের জন্য সাসপেন্ড করা হল ছয় সাসংদকে। পেগাসাস-কাণ্ডে ওয়েলে নেমে পোস্টার হাতে প্রতিবাদ জানানোর জন্য সাসপেন্ড করা হল। অভিযোগ, তাঁদের আচরণ সংসদের মর্যাদাহানি করেছে।

সেনসেক্স ৫৪ হাজার পার
এই প্রথমবার সেনসেক্স ৫৪ হাজারের সীমা পেরিয়ে গেল। নিফটি পেরোল ১৬ হাজার ২০০ পয়েন্ট। এদিন সকালে বাজার খুলতেই ৪১৫ পয়েন্ট বেড়ে সেনসেক্স ৫৪ হাজারের সীমা ছাড়িয়ে যায়। নিফটি বাড়ে ১১৬ পয়েন্ট

বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে মোদী-মমতা কথা
ভয়াবহ রাজ্যের বন্যা পরিস্থিতি। আরামবাগের খানাকুল সহ বিস্তির্ন এলাকা জলের নীচে। জলবন্দি অবস্থায় আটকে রয়েছেন বহু মানুষ। এই মুহূর্তে কেউ ঠাই নিয়েছেন বাড়ির ছাদে আবার কেউ ত্রাণ শিবিরে আটকে রয়েছেন। বানভাসী মানুষের দাবি, এমন ভয়ঙ্কর বন্যা নাকি তাঁরা দেখেননি।

আশার প্রদীপ নিভিয়ে ব্রোঞ্জ পেলেন লাভলিনা
হেরে গেলেন লাভলিনা। বক্সিংয়ে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। সেমিফাাইনালে শীর্ষ বাছাই প্রতিপক্ষের কাছে তাঁকে হার মানতে হয়। ফলে ফাইনালে উঠতে পারলেন না তিনি। তুরস্কের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন বুসেনাজ সুরমেনেলি লাভলিনাকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র আদায় করে নিলেন টোকিও অলিম্পিকে।

মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে সোনা
টোকিও অলিম্পিকে মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে সোনা জিতলেন আমেরিকার সিডনি ম্যাকলাফলিন। নিজেরই গড়া বিশ্ব রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন ২১ বছরের অ্যাথলিট। হাড্ডাহাড্ডি মোকাবিলায় হারালেন ২০১৬ সালের রিও অলিম্পিকে সোনাজয়ী আমেরিকার ডালিলাহ মহম্মদকে হারিয়ে দিলেন সিডনি। রূপো জিতলেন মহম্মদ।

ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট একটু কমার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পদকের আশা জিইয়ে রাখলেন দীপক-রবি
বুধবার টোকিও অলিম্পিকের কুস্তি বিভাগে মিশ্র পারফরম্যান্সের মুখ দেখল ভারত। পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের দীপক পুনিয়া। কোয়ার্টার ফাইনালে চিনের লিন জুসেনকে ৬-৩ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন দীপক। অন্যদিকে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের রবি কুমার দাহিয়া।

বাড়ল করোনার দৈনিক সংক্রমণ
ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। বেড়েছে দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২,৬২৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৫৬২জন। দেশের সুস্থতার সংখ্যা ৩৬ হাজারের কিছু বেশি। ৯৭.৩৭ শতাংশ সুস্থতার হার। ৮ রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। কেরলে তার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে।

হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেব গুহ
প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ। মঙ্গলবার রাতেই তাঁকে আইসিইউকে স্থানান্তরিত করা হয়েছে। অক্সিজেনের মাত্রা শরীরে অনেকটাই কমে গিয়েছে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। চার সদস্যের মেডিকেল টিম চিকিৎসা করছেন বুদ্ধদেব গুহর। গত রবিবারই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বুদ্ধদেব গুহর মূত্রনালীতেও সংক্রমণ রয়েছে তাঁর। ইতিমধ্যেই চিকিৎসকরা তাঁর করোনা পরীক্ষা করিয়েছেন। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন তাঁরা।

জ্যাভেলিন থ্রো ইভেন্টের ফাইনালে নীরজ
টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছলেন নীরজ চোপড়া। নিজের নামের প্রতি সুবিচার করে যোগ্যতা অর্জন পর্বে প্রথম হয়েছেন ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার। যদিও ইভেন্টের অন্য যোগ্যতা অর্জন পর্বে ১২তম স্থানে অভিযান শেষ করেছেন শিবপাল সিং। ফলে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications