বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ছাড়াল ২০ হাজার, টেস্টিং বাড়াতেই বাড়ছে আক্রান্ত

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ছাড়াল ২০ হাজার, টেস্টিং বাড়াতেই বাড়ছে আক্রান্ত

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ এবার ছাড়িয়ে গেল ২০ হাজারের গণ্ডি। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ১০ লাখ। সেইসঙ্গে প্রতিদিন বেড়ে চলেছে মৃত্যুমিছিল। পর পর আট দিন ১০০ পোরিয়ে গেল করোনায় মৃতের সংখ্যা। মঙ্গলবারের করোনা বুলেটিনে সংক্রমণ ও মৃতের বাড়বাড়ন্তের পাশাপাশি স্বস্তি এটুকুই যে বেড়েছে করোনাজয়ীর সংখ্যাও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২০১৩৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১০ লক্ষ ১২ হাজার ৬০৪ জন। এদিন ২০১৩৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩২ হাজার ৭৪০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৫৯৩। এদিন মৃত্যু হয়েছে ১৩২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১০ লক্ষ ৩২ হাজার ৭৪০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ২৭ হাজার ৬৭৩ জন। এদিন ১০১০ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২০১৩৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৮৯৯৪ জন। মোট করোনা মুক্ত হলেন ৮ লক্ষ ৯২ হাজার ৪৭৪ জন। সুস্থতার রেট হয়েছে ৮৬.৪২ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৬৯ জনের। ১১৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১২৩৩২৩। এদিন টেস্টিং হয়েছে ৬৮১৪২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৯.৩০ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২৩৪৮০৪। এদিন ৩৯৭৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২২১৩০৪। জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯৯৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১১১৫ জন বেড়ে হয়েছে ৬৩৪৬০। হাওড়ায় আক্রান্ত ৬২৫২২। এদিন আক্রান্ত হয়েছেন ১১৯১ জন। হুগলিতে ১১৩৭ জন বেড়ে আক্রান্ত ৫১৯৫৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+