'কীভাবে বাঁধ ভাঙল তদন্ত তো হবেই...'! রাজীব-শুভেন্দুর দিকেই কী ইঙ্গিত ছুঁড়ে দিলেন অভিষেক?

ইয়াস বিধ্বস্ত প্রাথর প্রতিমা, দেবী চক। কয়েকশ মানুষ উপকূল এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া ত্রাণ শিবিরে। আর সেই শিবিরই পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ইয়াস বিধ্বস্ত একাধিক এল

ইয়াস বিধ্বস্ত প্রাথর প্রতিমা, দেবী চক। কয়েকশ মানুষ উপকূল এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া ত্রাণ শিবিরে। আর সেই শিবিরই পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ইয়াস বিধ্বস্ত একাধিক এলাকাও পরিদর্শন করবেন তিনি।

ঘুরে দেখবেন বিস্তীর্ণ এলাকা। জলপথে পাথর প্রতিমা, সন্দেশখালির একাধিক এলাকা ঘুরে দেখেছেন তিনি। ইতিমধ্যেই তিনি দেবী চকে রিলিফ ক্যাম্প পরিদর্শন করে সেখানকার মানুষকে আস্বস্ত করেছেন।

বাঁধ ভেঙে গিয়েছে

বাঁধ ভেঙে গিয়েছে

ইতিমধ্যে পাথর প্রতিমা, সন্দেশখালি সহ একাধিক এলাকার বাঁধ ভেঙে গিয়েছে। জলে ঢুকে একের পর এক গ্রাম ভাসিয়ে দিয়ে গিয়েছে। ইয়াসের প্রায় সপ্তাহ কাটতে চললেও এখনও বহু জায়গা জল নামেনি। ত্রাণ শিবিরে রয়েছেন মানুষ। এই অবস্থায় পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন স্থানীয় মানুষজনের সাথে। শুধু তাই নয়,সাংবাদিক বৈঠকেও মুখোমুখি হন। আর সেখানে বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি ওঠে।

তদন্ত হবে...!

তদন্ত হবে...!

প্রবল জলের স্রোতে বাঁধ ভেঙে গিয়েছে... মন্তব্য করলেও তদন্তের কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আম্ফানের পরেই বাঁধ তৈরি হয়। কিন্তু একবছরের মাথাতেই বাংলা উপকূলে আছড়ে পড়েছে ইয়াস। আর তাতেই ভেঙে গিয়েছে একের পর এক বাঁধ। আর তা কীভাবে একবছরের মাথাতে ভাঙল তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর সেই বিষয়টিই এবার আরও একবার তুলে ধরলেন মমতা ভাইপো! তাঁর মন্তব্য, মুখ্যমন্ত্রী তো বলেছেন তদন্ত হবে...কারা দোষী খুঁজে বার করতে হবে।

বাঁধ ভেঙ্গে যাওয়াতে ক্ষুব্ধ মমতা

বাঁধ ভেঙ্গে যাওয়াতে ক্ষুব্ধ মমতা

ইয়াসে'র দাপটে প্রায় তছনছ দিঘা। ভেঙে গিয়েছে মেরিন ড্রাইভ। মাত্র কয়েক বছর আগে তৈরি মেরিন ড্রাইভ কীভাবে এত ক্ষতিগ্রস্ত হল, নবান্নে বৈঠকে সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেচ দপ্তরের কাজেও ক্ষোভপ্রকাশ করলেন তিনি। এদিন মমতা বলেণ দীর্ঘদিণ ধরে কাজ হয়ে যাচ্ছে। আমি ১০ বার গেছি শুধু শুনেছি কাজ হচ্ছে। কেন এতদিন লাগছে তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

কেন এতগুলো বাঁধ ভাঙল তা নিয়ে তদন্ত হবে

কেন এতগুলো বাঁধ ভাঙল তা নিয়ে তদন্ত হবে

বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক চলাকালীন সেচ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিপর্যয়ের কথা স্বীকার করে নিয়েও মুখ্যমন্ত্রীর প্রশ্ন মাত্র কয়েক বছর আগে তৈরি মেরিন ড্রাইভের অবস্থা কেন এত খারাপ হল? বছর বছর ঘূর্ণিঝড়ে যদি এত খারাপ পরিস্থিতি তৈরি হয় তবে তা রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় এত পরিমাণ অর্থ কোথা থেকেই বা পাওয়া যাবে, সেই প্রশ্ন করেন তিনি। তাঁর কথায়, "টাকা কি জলে দেওয়া হবে নাকি টাকা দিয়ে জল আটকাব?" মেরিন ড্রাইভের ক্ষতি হওয়ার ঘটনায় সেচ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তদন্তেরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মমতা বলেন, "আজকেও বিদ্যাধরী নদীর একটা বাঁধ ভেঙেছে। দীঘায় একটা পাড় বাঁধানোর কাজ চলছে এত বছর ধরে। কেন এত দিন সময় লাগছে। টাকা কি কম নিচ্ছে ? টাকা তো কম নিচ্ছে না। কেন এতদিন সময় লাগছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একটা টাকাও না দেওয়ার নির্দেশ

চাপ বাড়বে শুভেন্দু-রাজীবের উপর?

চাপ বাড়বে শুভেন্দু-রাজীবের উপর?

ওয়াকিবহাল মহলের একাংশের ব্যাখ্যা, এর ফলে পরোক্ষে চাপ বাড়তে পারে রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী তথা অধুনা বিজেপির দুই নেতা শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপর। কারণ এই দু'জন নেতা একদা সেচমন্ত্রী ছিলেন রাজ্যের। এই দুই নেতার মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্তে সায় দিয়েছে মমতার মন্ত্রিসভা। এ বার নতুন করে সেচ বিভাগেও দুর্নীতির অভিযোগে তদন্ত হলে রাজীবের উপর চাপ বাড়তে বাধ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+