Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধেয়ে আসছে Cyclone Yaas: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে সতর্ক করে রাজ্যকে চিঠি কেন্দ্রের

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'ইয়াস'। ইতিমধ্যে হাওয়া অফিসের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রতি মুহূর্তের আপডেট নবান্নকেও জানানো হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস পাওয়ার পরেই ঝড় মোকাবিলায় তৈরি

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'ইয়াস'। ইতিমধ্যে হাওয়া অফিসের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রতি মুহূর্তের আপডেট নবান্নকেও জানানো হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস পাওয়ার পরেই ঝড় মোকাবিলায় তৈরি প্রশাসন। মৎস্যজীবীদের সতর্ক করতে ইতিমধ্যেই শুরু হয়েছে মাইকে প্রচার। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে শনিবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে শক্তি সঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।

ঝড়ের প্রভাব শুরু হবে সোমবার থেকে

ঝড়ের প্রভাব শুরু হবে সোমবার থেকে

ঝড়ের প্রভাব শুরু হয়ে যাবে সোমবার থেকে। আগামী ২৩ তারিখ অর্থাৎ রবিবার থেকে ২৭ তারিখ পর্যন্ত মৎসজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। তাছাড়া মৎস্যজীবীদের রবিবার সন্ধ্যার আগেই সমুদ্র ছেড়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আন্দামান সাগর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। আগামী ২৪ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সমুদ্রের ঢেউ-এর উচ্চতা বৃদ্ধি পাবে। এমনটাই মনে করা হচ্ছে। সেই সময় সমুদ্রে ঝোড়ো বাতাসের দাপট বেশিও থাকবে।

প্রস্তুতি তুঙ্গে

প্রস্তুতি তুঙ্গে

ঘূর্ণিঝড়ের দাপট ভয়াল হতে পারে আশঙ্কা করেই আগে থেকেই সতর্ক জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মৎস্যদীবীদের সতর্ক করতে শুরু করা হয়েছে।মাইকিং করে তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।াঁরা গভীর সমুদ্রে রয়েছেন তাঁদের যত দ্রুত সম্ভব ফিরে আসার বার্তা পাঠানো হয়েছে। শুধু বাংলা নয় ওড়িশা সরকারও মৎস্যজীবীদের সতর্ক করতে শুরু করেছে।

কেন্দ্রের চিঠি রাজ্যের

কেন্দ্রের চিঠি রাজ্যের

ধেয়ে আসছে সাইক্লোন। আর প্রবল ঝোড়ো হাওয়াতে ভেঙে পড়তে পারে স্বাস্থ্য পরিকাঠামো। করোনা অবস্থাতে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়লে সমস্যা হতে পারে। যাতে অতিরিক্ত নজর দেওয়া হয়, সেই বিষয়ে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিবদের চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব। করোনা পরিস্থিতিতে ঝড়ের মুখে পড়তে পারে এমন রাজ্যগুলির উপকূলবর্তী এলাকার স্বাস্থ্য ব্যবস্থায় বাড়তি নজর দিতে বলা হয়েছে চিঠিতে। পাশাপাশি, এই রাজ্যগুলির কোথাও যাতে চিকিৎসা ব্যবস্থায় কোনও গাফিলতি না থাকে, সে দিকেও নজর দিতে বলা হয়েছে।

কন্ট্রোল রুম তৈরি করে স্বাস্থ্য আধিকারিকদের ফোন নম্বর

কন্ট্রোল রুম তৈরি করে স্বাস্থ্য আধিকারিকদের ফোন নম্বর

একটি কন্ট্রোল রুম তৈরি করে স্বাস্থ্য আধিকারিকদের ফোন নম্বর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে পাঠাতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলার পরিকল্পনা করতে বলা হয়েছে এই রাজ্যগুলির উপকূলবর্তী জেলাগুলিতে। করোনা চিকিৎসার জন্য যাতে সব রকম ব্যবস্থা রাখা হয়, সে দিকেও রাজ্য প্রশাসনকে নজর দিতে বলেছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে ঝড়ের ফলে বিদ্যুৎ পরিষেবায় ঘাটতি থাকতে পারে, সেই কারণে হাসপাতালগুলিতে অক্সিজেন পরিষেবায় যাতে ঘাটতি না থাকে, সে দিকে নজর রাখতে হবে। পাশাপাশি ঝড়-বৃষ্টির দাপটে অনেক জায়গাতেই রাস্তা বন্ধ হতে পারে, তারপরেও জরুরি চিকিৎসা সরঞ্জাম, ওষুধ যাতে সময়মতো পৌঁছে দেওয়া যায়, তারও বন্দোবস্ত রাখতে বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+