১৩৫ কিমি বেগে ‘বুলবুল’ আছড়ে পড়বে সন্ধ্যের পরই! দুর্যোগের ঘনঘটা বাংলায়

আরও শক্তি বাড়িয়ে সন্ধ্যের মধ্যেই বংলার উপকূলে আছড়ে পড়বে সাইক্লোন ‘বুলবুল’। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের জেরে প্রবল ঝড়-বৃষ্টি হবে।

আরও শক্তি বাড়িয়ে সন্ধ্যের মধ্যেই বংলার উপকূলে আছড়ে পড়বে সাইক্লোন 'বুলবুল'। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের জেরে প্রবল ঝড়-বৃষ্টি হবে। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে 'বুলবুল' ভয়াবহ রূপ নেবে উপকূলে।

১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ‘বুলবুল’

১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ‘বুলবুল’

‘বুলবুল' বঙ্গোপসাগরের উপর সাগরদ্বীপের কাছেই অবস্থান করছে। তা ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে এগিয়ে আসছে উপকূলের দিকে। হাওয়া অফিস জানাচ্ছে সমুদ্রে ক্রমশই শক্তি বাড়াচ্ছে বুলবুল। আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, ‘বুলবুল' ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে।

রবিবার সকালেই বাংলাদেশের দিকে ঘুরে যাবে ঘূর্ণিঝড়

রবিবার সকালেই বাংলাদেশের দিকে ঘুরে যাবে ঘূর্ণিঝড়

আলিপুর হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, রবিবার সকালেই বাংলাদেশের দিকে ঘুরে যাবে এই ঘূর্ণিঝড়। দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। রবিবার দুপুর পর্যন্ত ঝোড়ো বাতাস বইবে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হবে ঘূর্ণিঝড় বুলবুলরে জেরে।

‘আয়লা’র স্মৃতি ফিরিয়ে এনেছে ‘বুলবল’

‘আয়লা’র স্মৃতি ফিরিয়ে এনেছে ‘বুলবল’

‘আয়লা'র পর ঘূর্ণিঝড় ‘বুলবল' সরাসরি বাংলা উপকূলে আছড়ে পড়তে চলেছে। এর ফলে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকায় প্রভূত ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ‘বুলবুলে'র হানার আতঙ্কে ত্রস্ত বাংলার উপকূলবর্তী জেলা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। এই বুলবুল ফের ১০ বছর আগের ‘আয়লা'র স্মৃতি উসকে দিয়েছে।

রেড অ্যালার্ট জারি সমুদ্র উপকূলে

রেড অ্যালার্ট জারি সমুদ্র উপকূলে

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আর অন্য জেলাগুলিতে মাঝারি বৃষ্টি চলবে। মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে সমুদ্র-পর্যটনকেন্দ্র গুলি। সর্বত্রই জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+