আম্ফান থেকেও কি বাংলাকে বাঁচাবে সেই সুন্দরবন? কী বলছেন বিশেষজ্ঞরা
এই সুন্দরবনের জন্যই দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল বেঁচে গিয়েছিল ঘূর্ণিঝড় আয়লার সময়। সেই সময়কার ক্ষতের স্মৃতি এখনও দগদগে। এরপর রয়েছে আর এক ঘূর্ণিঝড় বুলবুলও। সেবারও ত্রাতা ছিল সেই সুন্দরবন। এরই মধ্যে ফের বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান (কেউ উমপুন বা আমফান-ও বলছেন)।

বুলবুলের হাত থেকে রাজ্যের বিস্তীর্ণ এলাকাকে বাঁচিয়েছিল সুন্দরবন
গত বছরের নভেম্বরেই ঘূর্ণিঝড় বুলবুলের হাত থেকে সুন্দরবনসহ রাজ্যের বিস্তীর্ণ এলাকাকে বাঁচিয়েছিল ম্যানগ্রোভ অরণ্য। রাজ্যে ঢোকার সময়ে সুন্দরবনে বাধা পায় ঘূর্ণিঝড় বুলবুল। প্রথমে সুন্দরবনের সাগরদ্বীপে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে। এরপর সেটি বাংলাদেশের খুলনা অংশে ঢোকে। সুন্দরবনের গাছপালায় বাধা পেয়ে দুর্বল বুলবুলের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার কমে যায়।

বিশেষজ্ঞদের আশা
বিশেষজ্ঞদের আশা, এবারও আম্ফান রুখতে সমর্থ হবে সেই সুন্দরবনই। এর আগের বার দুই ২৪ পরগনাসহ কলকাতাতেও বুলবুলের খুব বেশি প্রভাব পড়তে দেয়নি এই ম্যানগ্রোভই। ফলে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে অনেকটাই রক্ষা পেয়েছে কলকাতাসহ রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলি।

আরও একটা সাইক্লোনের মুখে পড়তে চলেছে সুন্দরবন
এদিকে আয়লা, বুলবুলের পর আম্ফান। আরও একটা সাইক্লোনের মুখে পড়তে চলেছে সুন্দরবন অঞ্চল। আমফান আছড়ে পড়ার আগেই এই ঝড়ের প্রভাবে এইসব এলাকায় দেখা গিয়েছে মঙ্গলবার সকাল থেকে। ইতিমধ্যেই এসব এলাকায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে। ক্যানিং থেকে কাকদ্বীপ, সর্বত্র নেওয়া হয়েছে চূড়ান্ত সর্তকতা।

বাসিন্দাদের সরানো হচ্ছে
সোমবার বিকেল থেকেই সুন্দরবনের নদীবাঁধ সংলগ্ন এলাকাগুলি থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার বাসিন্দাকে বিভিন্ন স্কুলে ও বিপর্যয় কেন্দ্রগুলিতে স্থানান্তরিত করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications