আম্ফানের ধ্বংসলীলা: স্কুলের ছাদ উড়ে যাওয়া থেকে ইছামতী নদীর ফুঁসে ওঠা! ক্যামেরাবন্দি ভয়ঙ্কর দৃশ্য
কস্মিনকালে এমন ঝড় বাংলা দেখেছে কি না কেউ মনে করতে পারছেন না। রাত জুড়ে শুধু হাওয়ার শো শো শব্দ, প্রবল বৃষ্টির আওয়াজ, আর ঘরের অন্ধকারে বিদ্যুৎ বিহীন মানুষের ত্রাহি ত্রাহি রব। এই দৃশ্য ২০ মে গোটা রাত দেখেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। আম্ফানের সেই কালভৈরবের তাণ্ডবের ছবি এবার ধরা দিল সোশ্যাল মিডিয়ায়।
|
উড়ে গেল স্কুলের চাল
একটি ভিডিওতে দেখা যায় যে, আচমকা বাতাসের তোড়ে একটি স্কুলবাড়ির চালা উড়ে গিয়েছে। ভিডিওটি হাওড়ার বলে জানা গিয়েছে। সেখানের স্থানীয় একটি স্কুলে এমন পরিস্থিতি হয়েছে বলে খবর।
|
ট্রাক পড়ে গেল..
হুগলির সিঙ্গুরেও আম্ফানের প্রবল তাণ্ডব দেখা দিয়েছে। সেখানে এলাকার পর এলাকা ক্ষতিগ্রস্ত। রাস্তায় সার দিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক হাওয়ার তোড়ে উল্টে পড়ে গিয়েছে।
|
পড়ে গেল সিগন্যালিং পোস্ট
মুড়ি মুড়কির মতো একের পর এক গাছ , বিদ্যুতের পোল কাল উপড়ে ফেলেছে আম্ফান। অবলীলায় চালিয়েছে ধ্বংস। আর এই ভিডিও তারই প্রমাণ।
|
ফুঁসল ইছামতি
বাংলার উপকূলীয় রাজ্যগুলি কার্যত নিঃস্ব হয়ে যেতে বসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় 'দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে'। আর ইছামতী বুধবার ফুঁসে উঠেই পরিস্থিতি আরো বেশি বিপজ্জনক করে দেয়।
|
ডুবে রয়েছে শহর
ডুবে রয়েছে শহর । আর তার ছবিও এদিন প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায়।
|
বিমানবন্দরের পরিস্থিতি বিধ্বস্ত
গোটা কলকাতা বিমানবন্দর জলমগ্ন। সেখানে অর্ধেকের বেশ ইমারত ভেঙে পড়েছে।
(ভিডিও, ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া)












Click it and Unblock the Notifications