করোনা আক্রান্ত রাজ্যের আরও এক বিধায়ক, ফেসবুকে পোস্ট করে ভর্তি হাসপাতালে
এবার করোনায় আক্রান্ত হলেন সিপিএম বিধায়ক। শনিবার তিনি ফেসবুকে পেজে তাঁর করোনা আক্রান্তের খবর দিয়েছেন।
এবার করোনায় আক্রান্ত হলেন সিপিএম বিধায়ক। শনিবার তিনি ফেসবুকে পেজে তাঁর করোনা আক্রান্তের খবর দিয়েছেন। কামারহাটি বিধায়ক মানস মুখোপাধ্যায় ফেসবুক মাধ্যমে করোনা পজিটিভের খবর জানিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি জানান, গত রবিবার থেকে জ্বর আসছিল, টানা কয়েকদিন জ্বর থাকায় কোভিড পরীক্ষা করান তিনি।

শনিবার কোভিড রিপোর্ড পজিটিভ আসে মানসবাবুর। এরপরই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন সাংসদ সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তিনি বর্তমানে চিকিৎসাধীন।
এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, ফুয়াদ হালিম, অনাদি সাহু এবং শ্যামল চক্রবর্তী। এঁদের মধ্যে শ্যামল চক্রবর্তী করোনা যুদ্ধে হার মানেন। অনাদি সাহু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। করোনামুক্ত হয়ে ফিরেছেন ফুয়াদ হালিম ও অশোক ভট্টাচার্য।












Click it and Unblock the Notifications