Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২০২৬ এর নির্বাচনে জনসমর্থন ফেরাতে সিপিএম শুরু করল 'বাংলা বাঁচাও যাত্রা'

আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নিজেদের হারানো জনসমর্থন পুনরুদ্ধারের লক্ষ্যে 'বাংলা বাঁচাও যাত্রা' শুরু করল সিপিএম। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল গ্রামবাংলা চষে বেড়ানো এবং এর মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি করে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করা। এর পাশাপাশি, পার্টির অস্তিত্ব জানান দেওয়াও তাদের লক্ষ্য।

স্থানীয় এবং রাজ্যভিত্তিক বিভিন্ন ইস্যুকে সামনে রেখে এদিন শনিবার কোচবিহারের তুফানগঞ্জ থেকে এই যাত্রা শুরু হয়েছে, যা ১৭ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার কামারহাটিতে শেষ হবে।

যাত্রা শুরুর আগে সিপিএমের তরফে কোচবিহারে পঞ্চানন বর্মা এবং আব্বাসউদ্দিনের জন্মস্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই যাত্রাকে কেন্দ্র করে আলিমুদ্দিন একটি গানও প্রকাশ করেছে। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ছাত্র-যুব নেতৃত্ব তুফানগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করেন।

কলকাতা সহ কয়েকটি জেলা এই যাত্রায় নেই। এই প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, "পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি জেলায় যাত্রা হবে। আবার পূর্ব মেদিনীপুর, হাওড়া কানেক্ট করবে। কলকাতাও এই যাত্রায় থাকবে। এটাকেই বলে নিবিড় যাত্রা। আমরা স্থানীয় লোকাচার, সংস্কৃতির উপর জোর দিচ্ছি এবং সেখানকার ইস্যুগুলিকে গুরুত্ব দিচ্ছি।"

বিশেষজ্ঞদের মতে, সিপিএম নেতৃত্ব আসন্ন নির্বাচনে যেসব বিধানসভা কেন্দ্রে ভালো ফলের সম্ভাবনা রয়েছে, সেগুলোকে টার্গেট করে প্রচার চালাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+