সরস্বতী প্রতিমাকে 'পুতুল' বলে বিতর্ক তৈরি করলেন CPIM নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য

সরস্বতী প্রতিমাকে 'পুতুল' বলে বিতর্ক তৈরি করলেন CPIM নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য

হিন্দু বাঙালির হৃদয়ের কাছে থাকা একজন দেবী হলেন সরস্বতী৷ প্রতিবছর ইংরাজি বছরের শুরতেই শিক্ষা ও বিদ্যার দেবীর আরধনায় অংশ নেন প্রচুর মানুষ। রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে বাম আমলের আগে থেকেও এমনকি সিপিএমের ৩৪ বছরেও পুজো হয়ে আসছে দেবী সরস্বতীর। এবার সেই দেবী প্রতিমাকে 'পুতুল' বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বামেদের রাজ্যসভা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।

সরস্বতী প্রতিমাকে পুতুল বলে বিতর্ক তৈরি করলেন CPIM নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য

বুধবার একটি ফেসবুক পোস্টে বাম নেতা বিকাশরঞ্জন লিখেছেন, আজ একটি গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে এ আই সিটি ই (AICTEA)র দপ্তরে গিয়েছিলাম। খুব সুন্দর এক বিশাল ইমারত। প্রবেশদ্বারেই একটি সুন্দর বিশালাকায় পুতুল ,হাতে তার বীনা। সেই পুতুলে পুষ্পার্ঘ্য দেবার অনুরোধ আমি সবিনয়ে প্রত্যাখ্যান করলাম। বুঝলাম ওটি সরস্বতীর প্রতিমা। পরে সংস্থার প্রধান, ইচ্ছে করেই নাম উল্লেখ করলাম না, সংস্থার কাজকর্ম সম্পর্কে খুব সুন্দর ভাবে বিবরণ দিলেন। বিজ্ঞান ও প্রকৌশলজাত শিক্ষা নিয়ে সংস্থার ভূমিকার কথা বললেন। একান্তে তাঁকে বললাম, বৃটিশ মিউজিয়ামে ঢোকার মুখে তাঁরা বিজ্ঞানী নিউটনের মূর্তি রেখেছেন। আপনারা কেন আর্যভট্ট, চরক, শুশ্রত এ ধরনের কারো মূর্তি রাখলেন না? সরস্বতীর মূর্তি কেন? ঐ পন্ডিত মানুষ টি কানে কানে তাঁর অসহায়তার কথাই ব্যক্ত করলেন। বিজ্ঞান সেবক নয়, কল্পিত দেবী মূর্তি স্থাপনা যাদের লক্ষ্য তাঁরা দেশ কে এগিয়ে নিয়ে যাবে এটা আদৌ সম্ভব? বিজ্ঞান শিক্ষা বাঁচাও। দেশ বাঁচাও। (কয়েকটি বানানভুল ছাড়া বিকাশবাবুর ফেসবুক পোস্টটি যেরকম রয়েছে সেটি তুলে দেওয়া হল)

বিকাশরঞ্জনের এই পোস্ট ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে৷ পশ্চিমবঙ্গের ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই বিকাশরঞ্জনের এই বক্তব্যের সমালোচনা করেছেন কমেন্টে৷ বিকাশরঞ্জনের পোস্টের কমেন্টে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, 'এই জন্যই আপনার শূন্য হয়ে গিয়েছেন।' বামপন্থীরা আগে হিন্দু ধর্মের সঙ্গে জড়িত পুজো, মন্দিরের সংস্কৃতি থেকে দূরে থাকতেন। বামনেতা সুভাষ চক্রবর্তী একবার তারপীঠ গিয়ে পুজো দেওয়া নিয়ে দলের প্রশ্নে ও শাস্তির মুখে পড়েছিলেন৷ কিন্তু দু'বার রাজ্যে নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর থেকে বামের হিন্দু সংস্কৃতির প্রতি কিছুটা হলেও নমনীয়। এই প্রজন্মের অনেক বাম নেতাকেই দুর্গাপুজোর সময় মন্ডপ উদঘাটনে দেখা যায় আজকাল। এর মাঝেই বিকাশরঞ্জন ভট্টাচার্যের এই পোস্ট নতুন করে যে বামেদের অস্বস্তিতে ফেলল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+