কলকাতায় খানিক কমল করোনার সংক্রমণ, কোন জেলায় কী অবস্থা, একনজরে

কলকাতায় খানিক কমল করোনার সংক্রমণ, কোন জেলায় কী অবস্থা, একনজরে

করোনা সংক্রমণ উদ্বেগ বাড়িয়েই চলেছে। তবু এরই মধ্যে একটু স্বস্তি দিল সোমবারের পরিসংখ্যান। কলকাতা সংলগ্ন পাঁচ জেলাতেও করোনা সংক্রমণ একটু কমল। কলকাতায় এদিন ৫০০-র উপর সংক্রমণ হয়েছে। করোনা পরিসংখ্যানে কলকাতার পাশাপাশি জেলার পরিস্থিতিও একটু লঘু হয়েছে এদিন। একনজরে দেখে নেওয়া যাক জেলার পরিস্থিতি।

কলকাতায় রেকর্ড সংক্রমণ

কলকাতায় রেকর্ড সংক্রমণ

সোমবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২১১২। এর মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। তবে কলকাতার করোনা আক্রান্তের সংখ্যা গত কয়েকদিনের থেকে একটু কম। কিন্তু করোনায় সুস্থ হয়েছে আক্রান্তের তুলনায় কম। যেখানে এদিন বাংলায় সংখ্যাটা বেশি। কলকাতায় এদিন মৃত্যু হয়েছে ১০ জনের।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

সোমবার কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭৫৩ জন। এদিন ৫৫২ জন আক্রান্ত হয়েছেন শহরে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১১৮৯১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬১৬৬ জন।

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা জেলায় এখান পর্যন্ত আক্রান্ত ১২৯০১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৯৩ জন। মৃত্যু হয়েছে মোট ২৮৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। হাওড়ায় আক্রান্ত ৬৯২৭। এদিন আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৮০ জন। এদিন মৃত্যু হয়েছে ২ জনের।

অন্যান্য জেলায় করোনায় হানা

অন্যান্য জেলায় করোনায় হানা

দক্ষিণ ২৪ পরগনায় ১১৮ জন বেড়ে হয়েছে ৪৫৬০। হুগলিতে ৭৯ জন বেড়ে আক্রান্ত ২৯৫৬ জন। এছাড়া আলিপুরদুয়ারে ২৬৯, কোচবিহারে ৫৭৪, দার্জিলিংয়ে ১৮৭৭ জন। কালিম্পংয়ে ৮২, জলপাইগুড়ি ১১৮৮, উত্তর দিনাজপুর ৯৪১, দক্ষিণ দিনাজপুর ১০৩১, মালদহে ২১১০, মুর্শিদাবাদ ৬৮৪, নদিয়া ৮৭৪, বীরভূম ৪৭৮, পুরুলিয়া ১৯২, বাঁকুড়া ৫৫৮, ঝাড়গ্রাম ২৮, পশ্চিম মেদিনীপুর ১০৩৪, পূর্ব মেদিনীপুর ১৩৬২, পূর্ব বর্ধমান ৬৭৯, পশ্চিম বর্ধমান ৭০৬, আর অন্য রাজ্যের বাসিন্দা ৬৬ জন আক্রান্ত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+