বাংলায় রেকর্ড করোনা সংক্রমণ, মৃতের সংখ্যার পাশাপাশি বাড়ল সুস্থতার হারও

বাংলায় একদিনে করোনা সংক্রমণ তিন হাজারের গণ্ডি ছাড়ানোর পাশাপাশি করোনা মুক্তের সংখ্যাও তিন হাজার ছুঁই ছুঁই। সোমবার ৩২ হাজার টেস্টিংয়ের মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা তিন হাজারের একটু বেশি।

বাংলায় একদিনে করোনা সংক্রমণ রেকর্ড সংখ্যক বাড়ল। প্রায় প্রতিদিনই এখন তিন হাজারের উপর বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এদিন তিন হাজারের গণ্ডি ছাড়িয়ে করোনা সংক্রমণ প্রায় ৩২০০। করোনা মুক্তের সংখ্যাও প্রায় তিন হাজার। মঙ্গলবার ৩৫ হাজারেরও বেশি টেস্টিংয়ের পাশাপাশি স্বস্তি দিয়ে বেড়েছে সুস্থতার হার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩১৭৫ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১ লক্ষ ১৯ হাজার ৫৭৮ জন। এদিন ৩১৭৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২২ হাজার ৭৫৩ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫২৪। এদিন মৃত্যু হয়েছে ৫৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১ লক্ষ ২২ হাজার ৭৫৩ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৭ হাজার ৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৯৮৭ জন। মোট করোনা মুক্ত হলেন ৯২ হাজার ৬৯০ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৭৫.৫১ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১৩ লক্ষ ৮২ হাজার ১৯৮ জনের। ৬৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৫৩৫৮। এদিন টেস্টিং হয়েছে ৩৫১০৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৮৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩৩৪৬৭। এদিন ৬০০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৫৯০৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৬৪ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ১১৫৪৫। এদিন আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৯৮ জন বেড়ে হয়েছে ৮৯৫৮। হুগলিতে ১৩০ জন বেড়ে আক্রান্ত ৫৬৭২ জন। এরপর চার হাজারের উপর আক্রান্ত পূর্ব মেদিনীপুর ও মালদহে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+