'আলো জ্বালাও আর বারান্দায় এসো?... বাস্তবিক হোন মিস্টার মোদী',তুলোধনা মহুয়ার
'আলো জ্বালাও আর বারান্দায় এসো?... বাস্তবিক হোন মিস্টার মোদী',তুলোধনা মহুয়ার
গোটা দেশ অপেক্ষা করছিল যে শুক্রবার সকাল ৯ টা দেশের জন্য কোন বার্তা নিয়ে আসছেন মোদী? কৌতূহল ছিল, আদৌ কি লকডাউনের সীমা বাড়িয়ে দেবেন মোদী ?.. কিন্তু সেসব না করে আগামী ৫ এপ্রিল মোদী রাত ৯টার সময় দেশে আরও এক কর্মসূচির ঘোষণা করেন। আর তা নিয়েই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।

মহুয়া মৈত্রের বার্তা
এক টুইট বার্তায় স্বভাবসিদ্ধ মেজাজে নরেন্দ্র মোদীকে বেঁধেন মহুয়া মৈত্র। তিনি বলেন,'আলো জ্বালাও আর বারান্দায় এসো?..... বাস্তবিক হোন মিস্টার মোদী! ..' এমন সুর বেঁধেই তিনি লেখেন ভারতকে অবার মোদী সরকার যেন জানায় যে অর্থবর্ষে জিডিপির হার কেমব এবার। শ্রমিক শ্রেণিকে যেন প্রাপ্য পারিশ্রমিক দেওয়া হয় , সেই বিষয়টি নিশ্চিত করুন মোদী।, বলে বার্তা দেন মহুয়া।

'ফেক নিউজ' এর সঙ্গে তুলনা কীসের?
মহুয়া মৈত্র এদিন তাঁর টুইটে দাবি করেন যে, বাস্তবিক ঘটনাগুলিকে যেমন সামনে না এনে মোদী ভ্রান্ত জিনিসপত্রের বার্তা দিচ্ছেন। গোটা ঘটনাতে তিনি আসল খবর চেপে রেখে ফেক নিউজ দেওয়া র মতো ঘটনা বলে দাবি করেন।

মোদী কোন বার্তা দিয়েছিলেন?
মোদী এদিন বলেন, ' প্রধানমন্ত্রী বলেন, '৫ এপ্রিল রবিবার রাত ৯ টায় সকলের ৯ মিনিট চাইছি। ৫ এপ্রিল রাত ৯টায় ঘরের সমস্ত লাইট বন্ধ রেখে ঘরের বাইরে , বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি, বা মোবাইলের লাইট জ্বালান। এই আলোর উজ্জ্বলতায় করোনার অন্ধকার দূর হবে। এই আলোর আয়োজনের সময় , রাস্তায় বা পাড়ায় যেন কেউ না বের হন। নিজের ঘরের ব্যালকনি থেকেই এই আলো জ্বালানোর উদ্যোগ নিতে হবে।'

মোদীর বার্তা
মোদী বলেন, 'করোনা তাড়াতে আলো জ্বালানোই রামবাণ হবে।' তিনি বলেন, এই লকডাউনের মধ্যেই মা ভারতীর কথা স্মরণ করলে একজোটে দেশ করোনা সমস্যা মোকাবিলা করতে পারবে।












Click it and Unblock the Notifications