করোনার দৈনিক সংক্রমণ কমে দু’হাজারের নিচে, টেস্টিং কমলেও সুস্থতার হারে স্বস্তি বাংলায়

করোনা মহামারীতে খানিক স্বস্তির ছবি ফিরল বাংলায়! করোনার দৈনিক সংক্রমণ কমে দু’হাজারের নিচে, টেস্টিং কমলেও সুস্থতার হারে স্বস্তি বাংলায়।

করোনা মহামারীতে খানিক স্বস্তির ছবি ফিরছে বাংলায়! সোমবার দৈনিক সংক্রমণ কমে দু'হাজারের নিচে নেমে গিয়েছে। যদিও এদিন টেস্টিং কমেছে একলাফে অনেকটাই। তবে সুস্থতার হারে অগ্রগতি জারি রয়েছে। বেড়েছে করোনাজয়ীর সংখ্যা। ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক লাফে কমে গিয়েছে ২১ হাজারে।

করোনার দৈনিক সংক্রমণ কমে দু’হাজারের নিচে, সুস্থতার হারে স্বস

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৮৩৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৫ লক্ষ ২১ হাজার জন। এদিন ১৮৩৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬২৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১০০। এদিন মৃত্যু হয়েছে ৪৩ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ২৩ হাজার ৬২৯ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২১ হাজার ৩৮৪ জন। এদিন ১১৮৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৮৩৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২৯৮০ জন। মোট করোনা মুক্ত হলেন ৪ লক্ষ ৯৩ হাজার ১৪৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৪.১৮ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬৪ লক্ষ ৫৫ হাজার ১৬৭ জনের। ৯৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭১৭২৪। এদিন টেস্টিং হয়েছে ৩১৬৭১ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.১১ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১১৬৬৪৫। এদিন ৪০৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১০১২৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪০৬ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১৪২ জন বেড়ে হয়েছে ৩৪৪০৪। হাওড়ায় আক্রান্ত ৩৩১৯১। এদিন আক্রান্ত হয়েছেন ৭৬ জন। হুগলিতে ৯৯ জন বেড়ে আক্রান্ত ২৭০০৫ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+