কলকাতায় করোনার থাবা আরও গভীর ! আক্রান্ত আরও ১

কলকাতায় আরও একজন আক্রাান্ত করোনায়। আর এই নিয়ে বাংলা মোট ৪ জনের দেহে মিলল করোনার সংক্রমণের চিহ্ন। জানা গিয়েছে আক্রান্ত কলকাতার দমদমের বাসিন্দা। বেশ কয়েদিন ধরে তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আর তারপর তাঁর লালারসের নমুনা পাঠানো হয় নাইসেডে। কারণ তাঁকে ঘিরে সন্দেহ দানা বাঁধছিল।

কলকাতায় করোনার থাবা আরও গভীর ! আক্রান্ত আরও ১

এদিকে, নাইসেড এদিন জানিয়ে দিয়েছে যে ওই ব্যক্তি করোনা আক্রান্ত। উল্লেখ্য, রোগীর বয়স ৫৯ বছর। নাইসেডের আগে তাঁর লালারসের নমুনা এসএসকেএম-এ পাঠানো হয়। আর তারপরই সেটি পাঠানো হয়েছে নাইসেডে। এর আগে গত এক সপ্তাহের মধ্যে পর পর ৩ জনের দেহে বাংলায় এই ভাইরাসের সংক্রমণ মেলে। প্রথম আক্রান্ত লন্ডন থেকে এসেছিলেন । পরবর্তী আক্রান্তও লন্ডন ফেরত বলে খবর।

এইমুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৮৩ জন। এদিকে দেশে করোনা আক্রমণের জেরে ৫ জনের মৃ্ত্যু হয়েছে। সবমিলিলিয়ে রীতিমতো ত্রস্ত গোটা দেশ। রবিবার সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রধানমন্ত্রী নির্দেশে পালিত হবে 'জনতা কার্ফু'। তার আগে এই মৃত্যু মিছিল নিঃসন্দেহে ত্রাসের সঞ্চার করেছে দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+