উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ ২০০-র নিচে এই প্রথম, উদ্বেগ বাড়ছে দার্জিলিংয়ে
কলকাতা ও শহরতলির জেলাগুলিতে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ ২০০-র নিচে, কলকাতা শহরতলিতে ১০০-রও কম। কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং-জলপাইগুড়ি ও দুই মেদিনীপুরের করোনা সংক্রমণ।
কলকাতা ও শহরতলির জেলাগুলিতে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ ২০০-র নিচে, কলকাতা শহরতলিতে ১০০-রও কম। কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং-জলপাইগুড়ি ও দুই মেদিনীপুরের করোনা সংক্রমণ। বাংলার জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায় করোনার দৈনিক সংক্রমণ ১র-এর নিচেই থাকছে। সার্বিক সংক্রমণ ১৮০০-র নিচে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮০০-র নিচে নামল। বাংলায় ১৭৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৬৪। উত্তর ২৪ পরগনায় ১৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই প্রথম উত্তর ২৪ পরগনায় করোনার দৈনিক সংক্রমণ নামল ২০০-র নিচে। কমেছে মৃত্যুও।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৭৮২৫। এদিন কলকাতায় ১৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯০১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০১১৭৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭৫১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৫৭৪৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৬ জন। মৃত্যু হয়েছে মোট ৪৪৫৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৮৬৬৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬৪৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৭২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৯৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৪৩০৯ জন। হাওড়ায় আক্রান্ত ৯২৯১৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯২ জন। হুগলিতে ৯১ জন বেড়ে আক্রান্ত ৭৯৯৫৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ২৪ জন, কোচবিহারে ৯৯ জন, দার্জিলিংয়ে ১৬৩ জন, কালিম্পংয়ে ৩০ জন, জলপাইগুড়িতে ১০৮ জন, উত্তর দিনাজপুরে ২০ জন, দক্ষিণ দিনাজপুরে ২২ জন, মালদহে ৭ জন, মুর্শিদাবাদে ১৩ জন, নদিয়ায় ৭৯ জন, বীরভূমে ২৫ জন, পুরুলিয়ায় ৬ জন, বাঁকুড়ায় ৯২ জন, ঝাড়গ্রামে ৪১ জন, পশ্চিম মেদিনীপুরে ১৬৩ জন, পূর্ব মেদিনীপুরে ১১৫ জন, পূর্ব বর্ধমানে ৬৫ জন, পশ্চিম বর্ধমানে ৬০ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications