বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে, সমানে বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও
বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে। রাজ্যে সমানে বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও। বাংলায় একদিনে মৃতের সংখ্যাও প্রায় ১০০ ছুঁই ছুঁই।
বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে উদ্বেগজনকভাবে। রাজ্যে সমানে বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও। বাংলায় একদিনে মৃতের সংখ্যাও প্রায় ১০০ ছুঁই ছুঁই। দিন দিন বাংলাতেও আকাশ ছুঁতে চলেছে করোনার সংক্রমণ। উদ্বেগ বেড়েই চলেছে। শুধু স্বস্তি এই যা দৈনিক সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও। বাড়ছে ডিসচার্জ রেট।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৭৫০১ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৮ লক্ষ ৬৩ হাজার ৩৯৩ জন। এদিন ১৭৫০১ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৮০ হাজার ৮৯৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৬৩৭। এদিন মৃত্যু হয়েছে ৯৮ জনের।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৮ লক্ষ ৮০ হাজার ৮৯৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ১৯ হাজার ৯৬১ জন। এদিন ১৪৬৬ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৭৫০১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৫৯৩৭ জন। মোট করোনা মুক্ত হলেন ৭ লক্ষ ৪৯ হাজার ২৯৬ জন। সুস্থতার রেট হয়েছে ৮৫.০৬ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৩৪৬ জনের। ১১৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১১৭৭৮২। এদিন টেস্টিং হয়েছে ৫৫২৮৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.৩১ শতাংশ।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২০৩২৬৭। এদিন ৩৯৯০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৮৯৫৪১। জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯৬৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৯৬২ জন বেড়ে হয়েছে ৫৫৩১৪। হাওড়ায় আক্রান্ত ৫৪০৭৩। এদিন আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। হুগলিতে ৮০৪ জন বেড়ে আক্রান্ত ৪৮১৫৩জন।












Click it and Unblock the Notifications