করোনার গ্রাফ ফের আকাশ ছুঁতে চলেছে বাংলায়, এক লাফে দৈনিক সংক্রমণ ছাড়াল ১২০০

ভোটের মাত্র দু-দফা হয়েছে। এরই মধ্যে করোনার গ্রাফ আকাশ ছুঁতে চলেছে বাংলায়। টেস্টিং বাড়াতেই এক লাফে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ১২০০। এপ্রিলের প্রথম দিনেই উদ্বেগের ছবি স্পষ্ট।

ভোটের মাত্র দু-দফা হয়েছে। এরই মধ্যে করোনার গ্রাফ আকাশ ছুঁতে চলেছে বাংলায়। টেস্টিং বাড়াতেই এক লাফে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ১২০০। এপ্রিলের প্রথম দিনেই উদ্বেগের ছবি স্পষ্ট। বৃহস্পতিবার দৈনিক করোনা সংক্রমণের সঙ্গে তাল মিলিয়ে বাড়ল সক্রিয়ের সংখ্যা। সক্রিয়ের সংখ্যাও বেড়ে সাড়ে ৬ হাজার ছাড়িয়ে গিয়েছে।

করোনার গ্রাফ ফের আকাশ ছুঁতে চলেছে বাংলায়, এক লাফে ১২০০

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২৭৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৮৬ হাজার ৯১৫ জন। এদিন ১২৭৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৮৮ হাজার ১৮৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৩৩১। এদিন মৃত্যু হয়েছে ২ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৮৮ হাজার ১৮৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৫ হাজার ৬৫১৩ জন। এদিন ৭৩৮ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১২৭৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৩৪ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৪৫ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.১৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৯১ লক্ষ ৯৮ হাজার ৩৬৫ জনের। ১০৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১০২২০৪। এদিন টেস্টিং হয়েছে ২৫৭৬৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৩৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১৩৩৯৬২। এদিন ৩৯৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১২৬৩৬৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৫৯ জন বেড়ে হয়েছে ৩৭৯০৩। হাওড়ায় আক্রান্ত ৩৬৮৯১। এদিন আক্রান্ত হয়েছেন ১১২ জন। হুগলিতে ৭৩ জন বেড়ে আক্রান্ত ৩০১৬৮ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+