বাংলায় করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমছে, নয়া আতঙ্কের মাঝেও ফিরছে স্বস্তি
বাংলায় করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমছে, নয়া আতঙ্কের মাঝেও ফিরল স্বস্তি
করোনার দৈনিক সংক্রমণ কমছে বাংলায়। নয়া আতঙ্কের মাজেও করোনার দাপট কমায় স্বস্তি ফিরছে ধীরে ধীরে। টেস্টিং বাড়ানোর পরও করোনার দৈনিক সংক্রমণ শুক্রবার ১১৫০-এর কাছাকাছি নেমে এসেছে। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষ ছাড়িয়ে গেলেও সুস্থতার হার ৯৬ শতাংশ পেরিয়ে গিয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১১৫৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ৫২ হাজার ৬৩ জন। এদিন ১১৫৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫৩ হাজার ২১৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৭৩৮। এদিন মৃত্যু হয়েছে ২৬ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৫৩ হাজার ২১৬ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১১ হাজার ৬১৬ জন। এদিন ৩৬৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১৪৯৬ জন। মোট করোনা মুক্ত হলেন ৫ লক্ষ ৩১ হাজার ৮৬২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৬.১৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭১ লক্ষ ৪৯ হাজার ৫৩৯ জনের। ৯৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭৯৪৩৯। এদিন টেস্টিং হয়েছে ৩৯১০৯ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৭৪ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৩৬০৫। এদিন ২৮০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১১৬৯৬০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২২৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৬০ জন বেড়ে হয়েছে ৩৬০৬৯। হাওড়ায় আক্রান্ত ৩৪৬৮০। এদিন আক্রান্ত হয়েছেন ৫৫ জন। হুগলিতে ৭৯ জন বেড়ে আক্রান্ত ২৮৫৬৯ জন।












Click it and Unblock the Notifications