বাংলায় করোনা আক্রান্ত বাড়ল রেকর্ড সংখ্যক, ২৪ ঘণ্টায় পরিসংখ্যান বৃদ্ধিতে উদ্বেগ

বাংলায় করোনা সংক্রমণ কমতে কমতে ফের ফের আকাশচুম্বী হয়ে গেল। সোমবার রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত বেড়েছে।

বাংলায় করোনা সংক্রমণ কমতে কমতে ফের ফের আকাশচুম্বী হয়ে গেল। সোমবার রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত বেড়েছে। একদিনে বৃদ্ধির নিরিখে এদিন সর্বোচ্চ করোনা আক্রান্তের হদিশ মিলেছে বাংলায়। ফলে সুস্থতার হার ছাপিয়ে করোনা উদ্বেগ বাড়িয়েছে বাংলার। করোনায় মৃত্যুর হারেও লাগাম পরানো যায়নি।

রাজ্যে করোনা আক্রান্ত একদিনে রেকর্ড বৃদ্ধি, উদ্বেগ

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৭ হাজার ২৮৩। এদিন ৬২৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৭ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৩। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৭৯০৭ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ৫৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৫২৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১১ হাজার ৭১৯ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৬৫.৪৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৪১৯ জনের। ৫১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৫৩১৬। এদিন টেস্টিং হয়েছে ৯৫১৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৩.৭৪ শতাংশ

সংক্রমণে উদ্বেগ তিন জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হাওড়ায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৫৭৫৩। এদিন ১৮০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৭৯৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২১ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ২৬৫৪। এদিন আক্রান্ত হয়েছেন ৯৫ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ৭৬ জন বেড়ে হয়েছে ১০৩১। হুগলিতে আক্রান্ত ৯৭৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+