বাংলায় করোনার রেকর্ড সংক্রমণ-সর্বোচ্চ মৃত্যুর দিনে সুস্থতার হার ছাড়াল ৭০ শতাংশ
বাংলায় করোনার রেকর্ড সংক্রমণ ও একদিনে সর্বোচ্চ মৃত্যুর দিনে সুস্থতার হার ছাড়াল ৭০ শতাংশ। এটুকুই যা স্বস্তি বাংলার স্বাস্থ্য বিভাগের করোনা আপডেটে।
বাংলায় করোনার রেকর্ড সংক্রমণ ও একদিনে সর্বোচ্চ মৃত্যুর দিনে সুস্থতার হার ছাড়াল ৭০ শতাংশ। এটুকুই যা স্বস্তি বাংলার স্বাস্থ্য বিভাগের করোনা আপডেটে। এই করোনা আপডেট অনুযায়ী, সোমবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে বাংলায়। টেস্টিং হার বাড়ার সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণের হারও বেড়েছে। পাল্লা দিয়ে সুস্থতার সংখ্যা ৭০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৭১৬ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৭৫ হাজার ৫১৬ জন। এদিন ২৭১৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ২৩২ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৩১। এদিন মৃত্যু হয়েছে ৫৪ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৭৮ হাজার ২৩২ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২১ হাজার ৬৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২০৮৮ জন। মোট করোনা মুক্ত হলেন ৫৪ হাজার ৮১৮ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ৭০.০৭ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৯ লক্ষ ৫৬ হাজার ৬৫৯ জনের। ৫৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১০৬৩০। এদিন টেস্টিং হয়েছে ২২১২২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.১৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২৩৮১৮। এদিন ৭৫৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১৬৮৩৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫১০ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৮৪৪২। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৪৪ জন বেড়ে হয়েছে ৫৬২৯। হুগলিতে ৯১ জন বেড়ে আক্রান্ত ৩৬৭৬ জন। এরপরেই আছে মালদহ ও দার্জিলিং।












Click it and Unblock the Notifications