বাংলায় করোনা আক্রান্ত ৩ লাখ ছুঁই ছুঁই, দৈনিক সংক্রমণের সঙ্গে বাড়ছে সক্রিয়ের সংখ্যাও
বাংলায় করোনা আক্রান্ত ৩ লাখ ছুঁই ছুঁই, দৈনিক সংক্রমণের সঙ্গে বাড়ছে সক্রিয়ের সংখ্যাও
বাংলায় করোনা সংক্রমণ বেড়েই চলেছে পুজোর মুখে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে কম টেস্টিং সত্ত্বেও রেকর্ড সংক্রমণ হচ্ছে এখন। সোমবার মাত্র ৪০ হাজার টেস্টিং সত্ত্বেও বাংলায় দৈনিক করোনা সংক্রমণ হল সাড়ে তিন হাজারেরও বেশি। বাংলায় করোনা আক্রান্ত ৩ লাখ ছুঁয়ে ফেলল প্রায়। দৈনিক সংক্রমণের সঙ্গে বাড়ছে সক্রিয়ের সংখ্যাও।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৫৮৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২ লক্ষ ৯৪ হাজার ৮০৬ জন। এদিন ৩৫৮৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৮ হাজার ৩৮৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬৮২। এদিন মৃত্যু হয়েছে ৬০ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২ লক্ষ ৯৮ হাজার ৩৮৯ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ৩০ হাজার ৬০৪ জন। এদিন ৩৬৮ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত বেড়েছে ৩৫৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৩১৫৫ জন। মোট করোনা মুক্ত হলেন ২ লক্ষ ৬২ হাজার ১০৩ জন। সুস্থতার রেট হয়েছে ৮৭.৮৪ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৩৭ লক্ষ ৩৩ হাজার ৬৫৬ জনের। ৯১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৪১৪৮৫। এদিন টেস্টিং হয়েছে ৪০০৫৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.৯৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৬৫১৬০। এদিন ৭১৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৬০১২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৫৯ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ২০৮৩০। এদিন আক্রান্ত হয়েছেন ২২৮ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ২১৯ জন বেড়ে হয়েছে ১৯৯৪৫। হুগলিতে ১৪৮ জন বেড়ে আক্রান্ত ১৪৭৩৪ জন। এরপর পূর্ব মেদিনীপুর ১২৪৪৫। এদিন বেড়েছে ১৭৩ জন। পশ্চিম মেদিনীপুরে মোট আক্রান্ত ১১১৫০। এদিন বৃদ্ধি পেয়েছে ১৩৬।












Click it and Unblock the Notifications