বাংলায় করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি একদিনে, পরিসংখ্যান একনজরে

বিগত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। মঙ্গলবার নবান্নের তরফে করোনা বুলেটিনে জানানো হয়েছে এই পরিসংখ্যান।

বিগত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি। মঙ্গলবার নবান্নের তরফে করোনা বুলেটিনে জানানো হয়েছে এই পরিসংখ্যান। বিগত ২৪ ঘণ্টায় করোনায় একদিনে আক্রান্ত হয়েছে শতাধিক। তার থেকেও বেশি সুস্থ হয়েছেন এদিন। রাজ্যে করোনার আবহে এটা একটা ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে।

বাংলায় করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি একদিনে

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ১১০ জন্। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২০৬৩। ১১০ জন বেড়ে তা হয়েছে ২১৭৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১১৮ জন থেকে বেড়ে হয়েছে ১২৬ জন। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২১৭৪ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১৩৬৩। গতদিন এই সংখ্যা ছিল ১৩৭৪। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১১৩ জন। মোট ৬১২ জন। সুস্থতার রেট বেড়ে হয়েছে ২৮.১৬ শতাংশ।

স্বাস্থ্য দফতরের এই করোনা বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্ত মোট ১৯৮ জন মৃতের মধ্যে শুধু করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১২৬ জনের। বাকি ৭২ জনের মৃত্যু কো-মর্বিলিটির কারণে।

করোনা টেস্টিং

নবান্ন সূত্রে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৫২ হাজার ৬২২ জনের। ১৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৫৮৫। এদিন টেস্টিং হয়েছে ৫০০৭। উল্লেখ্য, আক্রান্তের হার কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+