করোনা ভাইরাসে সংক্রমণ এবার উদ্বেগ বাড়াচ্ছে! বাংলার পরিসংখ্যানে আশঙ্কা বৃদ্ধি
করোনা ভাইরাসে সংক্রমণ এবার উদ্বেগ বাড়াচ্ছে! বাংলার পরিসংখ্যানে আশঙ্কা বৃদ্ধি
করোনা ভাইরাসের প্রকোপ উদ্বেগ বাড়াল রাজ্যে। গত দুদিনে করোনার সংত্রমণ কাড়ল আরও ১৫ প্রাণ। সেইসঙ্গে আক্রান্ত বাড়ল এক লাফে ১২৭। রাজ্যে করোনা সংক্রমণের এই হার উদ্বেগ বাড়ালেও দুদিনে ৬০ জনের করোনা মুক্ত হওয়ার খবর খানিক হলেও স্বস্তি দিয়েছে বাংলাকে। তবে করোনার হার যেভাবে বাড়ছে তা আশঙ্কারই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শনিবার পর্যন্ত রাজ্যে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮। ৩৩ থেকে দুদিনে বেড়ে ৪৮ হওয়ায় মানুষ উদিগ্ন। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা করোনা ভাইরাসের সংক্রমণ সংক্রান্ত এই পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, রাজ্যে করোনা আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন এখনও ৬৩৯।
মুখ্যসচিবের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৬৩৯। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮ জন। সংক্রমণ মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৯৯ জন। করোনা আক্রান্ত, মৃতের সংখ্যা এবং সুস্থ রোগীর সংখ্যা নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৮৬।
মুখ্যসচিব জানিয়েছেন, বাংলায় করোনা সংক্রমণ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। রাজ্যে সংক্রমণ মুক্ত হওয়ার হারও বাড়ছে। করোনায় নমুনা পরীক্ষার হারও বেড়েছে রাজ্যে। ১৪টি ল্যাবে পরীক্ষা হচ্ছে। আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বর্তমানে একটু বাড়লেও তা হাতের বাইরে যায়নি বলে অভিমত।
তবে এরই মধ্যে এনআর হাসপাতাল উদ্বেগ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই হাসপাতালে আক্রান্তের সংখ্যা একসঙ্গে ১৩ জন। এইভাবে হাসপাতালে সংক্রমণ বাড়ায় গভীর আশঙ্কা সৃষ্টি হয়েছে। সাগর দত্ত হাসপাতালেও সংক্রমণ ছড়িয়েছে। চিকিৎসক-নার্সরা কোয়ারেন্টাইনে যেতে বাধ্য হয়েছেন। এভাবে একের পর এক হাসপাতাল কোয়ারেন্টাইনে চলে যাওয়া বিপদ বাড়বে বলে আশঙ্কা।












Click it and Unblock the Notifications