কলকাতা ও উত্তর ২৪ পরগনায় নাগাড়ে বাড়ছে সংক্রমণ, এবার ছাড় নেই জেলারও
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় নাগাড়ে বাড়ছে সংক্রমণ, এবার ছাড় নেই জেলারও
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় নাগাড়ে বাড়ছে সংক্রমণ। প্রতিদিনই নিয়ম করে প্রায় চার হাজার করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনার ঢেউ আছড়ে পড়েছে জেলাতেও। করোনা ভাইরাসের মোট সংক্রমণে শীর্ষে কলকাতা। আর দৈনিক সংক্রমণে উত্তর ২৪ পরগনা সবার উপরে। জেলাতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী হচ্ছে প্রতিদিন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবারও বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেল। বাংলায় ২০১৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৯৭৩। উত্তর ২৪ পরগনায় ৩৯৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৭৪৯ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩১২৪।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২৩৪৮০৪। শুধু এদিনই কলকাতায় ৩৯৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩৭৪৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২০৪৭৭৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬২৮১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৯১৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২২১৩০৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯৯৮ জন। মৃত্যু হয়েছে মোট ৩১২৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৯৩৬১৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৪৫৬৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৬৬৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১১১৫ জন বেড়ে মোট আক্রান্ত হয়েছে ৬৩৪৬০ জন। হাওড়ায় আক্রান্ত মোট ৬২৫২২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১৯১ জন। হুগলিতে ১১৩৭ জন বেড়ে আক্রান্তের সংখ্যা মোট ৫১৯৯৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১৯১ জন, কোচবিহারে ২৬৭ জন, দার্জিলিংয়ে ৭১৫ জন, কালিম্পংয়ে ৬৯ জন, জলপাইগুড়িতে ৩৮৮ জন, উত্তর দিনাজপুরে ২০৫ জন, দক্ষিণ দিনাজপুরে ২০৪ জন, মালদহে ২৮৯ জন, মুর্শিদাবাদে ৫৯০ জন, নদিয়ায় ১০৪০ জন, বীরভূমে ৭৬১ জন, পুরুলিয়ায় ২৩৪ জন, বাঁকুড়ায় ৩৫০ জন, ঝাড়গ্রামে ১৬৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৮৪১ জন, পূর্ব মেদিনীপুরে ৮৯৩ জন, পূর্ব বর্ধমানে ৬৭৪ জন, পশ্চিম বর্ধমানে ৮৪৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications