মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সকলের জন্য রেশন দাবি কংগ্রেসের
মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সকলের জন্য রেশন দাবি কংগ্রেসের
আজ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে বেশ কয়েকটি আবেদন করেন।

তার মধ্যে উল্লেখযোগ্য হল - পরিবার পিছু ৫ কিলো চাল/আটা প্রতি মাসের পরিবর্তে প্রতি সপ্তাহে দেওয়া হোক। পরিযায়ী শ্রমিকরা দেশের বিভিন্ন স্থানে আটকে রয়েছে।কাজ হারিয়েছে। তাদের অসহায় পরিবারকে চিহ্নিত করে ত্রাণ ও সাহায্য দেওয়া হোক।
এছাড়া যাদের রেশন কার্ড নেই তাদেরকেও সমান পরিমাণে রেশন দেওয়া হোক। সুষ্ঠুভাবে বিকল্প কুপন বা কার্ড বিতরণ করা হোক। কারণ ভবিষ্যতে করোনার লকডাউনের কারণে আর্থিক পরিস্থিতি খারাপ হবে।
কংগ্রেসের দাবি, দলমত নির্বিশেষে আমাদের এর মোকাবিলা করতে হবে। তাই সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নিয়ে জেলা থেকে ব্লক স্তর অবধি কমিটি বানানো হোক। যারা দায়িত্বের সঙ্গে আগামিদিনে এই পরিস্থিতির মোকাবিলা করবে।












Click it and Unblock the Notifications