অধীর কেড়েছেন তৃণমূলের হাওয়া ! তাই মুর্শিদাবাদে ‘মিনি ব্রিগেড’, কটাক্ষ মনোজের
অধীরের গড়ে মিনি ব্রিগেডের ডাক দিয়ে সব আসন দখল করার লক্ষ্যমাত্রায় এগোতে চাইছেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গেই তৃণমূলকে একহাত নিলেন অধীর ঘনিষ্ঠ বিধায়ক মনোজ চক্রবর্তী।
অধীরের গড়ে মিনি ব্রিগেডের ডাক দিয়ে সব আসন দখল করার লক্ষ্যমাত্রায় এগোতে চাইছেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গেই তৃণমূলকে একহাত নিলেন অধীর ঘনিষ্ঠ বিধায়ক মনোজ চক্রবর্তী। তিনি বলেন, দিদির রাতের ঘুম কেড়ে নিয়েছেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদে লক্ষ্যপূরণ হবে না বুঝেই এখন তৎপরতা তৃণমূলের।

কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, মুর্শিদাবাদের মানুষ এত বোকা নন। তাঁরা বুঝতে পেরেছেন নিজেদের ভুল। তাই কংগ্রেসে ফেরার হিড়িক পড়ে গিয়েছে। কিছুতেই বাঁধ দিয়ে দলের ভাঙন রুখতে পারছে না তৃণমূল। অধীর চৌধুরী জেলাতে আসতেই, হাওয়া ঘুরতে শুরু করেছে।
লোকসভা ভোটের আগে পালে হাওয়া নেই বুঝেই মুর্শিদাবাদকে টার্গেট করেছে তৃণমূল। কিন্তু কংগ্রেস দৃঢ় প্রত্যয়ী যে, মুর্শিদাবাদ তাঁদের দিকেই থাকবে। রাজ্যের অন্যত্র তাঁরা দুর্বল হলেও মুর্শিদাবাদে যে তাঁরাই প্রধান শক্তি, তা বুঝিয়ে দেবেন অধীর চৌধুরী।
মনোজ বলেন, মুর্শিদাবাদে তৃণমূলের সে ক্ষমতা নেই। ভোটের আগে শক্তি প্রদর্শন করতে বিভিন্ন জেলা থেকে লোক এনে এখানে মিনি ব্রিগেডের রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। শুভেন্দু অধিকারীকেও একহাত নিয়ে তিনি বলেন, যিনি এখানে মিনি ব্রিগেড করতে চাইছেন, তাঁর সঙ্গে মুর্শিদাবাদের মানুষ নেই।












Click it and Unblock the Notifications