ফের বড় ধাক্কা কংগ্রেসে! প্রভাবশালী বিধায়কের দলবদল, তৃণমূলে যোগ বহু অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের

অমিত শাহের রাজ্য ছাড়ার পরের দিনই বড় ধাক্কা কংগ্রেসে (congress)। এদিন তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে (trinamool congress) যোগ দেন বাদুড়িয়ার (baduria) কংগ্রেস বিধায়ক আব্দুল রহিম। এদিন তৃণমূলে যোগ দেওয়া

অমিত শাহের রাজ্য ছাড়ার পরের দিনই বড় ধাক্কা কংগ্রেসে (congress)। এদিন তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে (trinamool congress) যোগ দেন বাদুড়িয়ার (baduria) কংগ্রেস বিধায়ক আব্দুল রহিম। এদিন তৃণমূলে যোগ দেওয়াদের তালিকায় ছিলেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত আইপিএস (ips)।

তৃণমূলে যোগদান কংগ্রেস বিধায়কের

তৃণমূলে যোগদান কংগ্রেস বিধায়কের

এদিন তৃণমূল ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুল রহিম। প্রসঙ্গত উল্লেখ আব্দুল রহিম বাদুড়িয়ার দীর্ঘদিনের কংগ্রেস বিধায়ক থাকা আব্দুল গফফর কাজির পুত্র।

মমতাই পারবেন বিজেপির থেকে রক্ষা করতে

মমতাই পারবেন বিজেপির থেকে রক্ষা করতে

এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর কাজি আব্দুল রহিম বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবেন রাজ্যকে বিজেপি থেকে মুক্ত করতে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন তিনি। সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক আরও বলেন, কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

গতমাসে সিপিএম বিধায়ক যোগ দিয়েছিলেন তৃণমূলে

গতমাসে সিপিএম বিধায়ক যোগ দিয়েছিলেন তৃণমূলে

গতমাসেই বাদুড়িয়া সংলগ্ন বসিরহাট উত্তরের সিপিএম বিধায়ক রফিকুল ইসলাম যোগ দেন তৃণমূলে। সেই সময় দলবদল করে তিনিও জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে সামিল হতেই তাঁর তৃণমূল যোগদান। সেই সময়ই উত্তর ২৪ পরগনার বেশ কয়েকজন বিরোধী বিধায়কের তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।

বেশ কয়েকজন প্রাক্তন আইপিএস-এর যোগদান তৃণমূলে

বেশ কয়েকজন প্রাক্তন আইপিএস-এর যোগদান তৃণমূলে

এদিন তৃণমূল ভবনে গিয়ে বেশ কয়েকজন আইপিএস তৃণমূলে যএাগ দেন। সেই তালিকায় রয়েছেন আইজিপি ও ডেপুটি আইজিপি পদমর্যাদার প্রাক্তন ৩ আধিকারিক। সেই তালিকায় রয়েছএন, গজমীর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সত্যজিত বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলবদল

পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলবদল

দীর্ঘদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে দলবদল বলে কিছু ছিল না। বিশেষ করে বাম আমলে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বাম ও কংগ্রেস থেকে বিধায়করা তৃণমূলে যোগ দিয়েছেন। অনেক বিধায়ক আবার বিজেপিতেও যোগ দিয়েছেন। সেপ্টেম্বরে বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটির তিনবারের প্রাক্তন সিপিএম বিধায়ক অঙ্গদ বাউরি বিজেপিতে যোগ দেন। পরের মাসেই সেই তালিকায় যোগ হয় পূর্ব মেদিনীপুরের রামনগরের প্রাক্তন সিপিএম বিধায়ক স্বদেশরঞ্জন নায়েকের নাম। তালিকায় দেখা গিয়েছিল মালদহের গাজলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুশীল চন্দ্র রায়ের নামও। ২০১৬-তে সিপিএম-এর হয়ে নির্বাচিত হওয়ার পর তৃণমূলে যোগ দিয়েছিলেন জলঙ্গির বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা ও নবগ্রামের কানাই মণ্ডল। ২০১৬ সালে বাম-কংগ্রেস জোটের পক্ষে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিল তুষারকান্তি ভট্টাচার্য। বিধায়ক হওয়ার পরেই তিনি তৃণমূলে যোগ দেন। এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরে তিনি বিজেপিতে যোগ দেন। আর এবছরের অগাস্টে তিনি ফের তৃণমূলে ফেরত যান। এর আগে ভোটে মমতা বন্দ্যোপাধ্যারে বিরুদ্ধে লড়াই করা ওমপ্রকাশ মিশ্র তৃণমূলে যোগ দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+