কোনও প্রকল্প থেকে যেন বঞ্চিত না হন কৃষকরা, জেলা প্রশাসকদের কড়া বার্তা মমতার

কোনও প্রকল্প থেকে যেন বঞ্চিত না হন কৃষকরা, জেলা প্রশাসকদের কড়া বার্তা মমতার

ভোট বড় বালাই। দিন এগিয়ে আসছে বড় পরীক্ষার। তাই আর বসে থাকলে চলবে না। গ্রামীণ ভোট ব্যাঙ্ক দখলে কোমর বেঁধে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে তাই গ্রামীণ এলাকার উন্নয়ন আর কৃষক স্বার্থ রক্ষাই ছিল মুখ্যমন্ত্রীর মূল এজেন্ডা। জেলা শাসকদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন কোনও সরকারি প্রকল্প থেকে যেন কৃষকরা বঞ্চিত না হন।

ভোট বড় বালাই

ভোট বড় বালাই

এগিয়ে আসছে একুশের বিধানসভা ভোট। সরকারি কাজের খুঁত ধরার জন্য ওত পেতে আছে বিরোধীরা। সরকারি প্রকল্পের টাকা নিয়ে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি, কংগ্রেস, বামেরা। তাই আর ফাঁকি বরদাস্ত করা যাবে না। করোনা পরিস্থিতির মধ্যেই তড়িঘড়ি প্রশাসনিক কাজের খতিয়ান নিয়ে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী।

কৃষকদের স্বার্থ রক্ষার বার্তা

কৃষকদের স্বার্থ রক্ষার বার্তা

গ্রামীণ ভোট ব্যাঙ্ক একটা বড় অংশ জুড়ে রয়েছে কৃষক স্বার্থ। তাই প্রশাসনিক বৈঠকে সবার আগে কৃষকদের স্বার্থ রক্ষায় জোর দিলেন মুখ্যমন্ত্রী। জেলা শাসকদের কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, চাষের মরশুম শুরু হয়ে গিয়েছে। কোনও ভাবেই যেন কৃষকদের স্বার্থ বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে বলেছেন তিনি। কৃষকরা যারে সব সরকারি প্রকল্পের সুবিধা পান সেদিকে নজর রাখতে হবে। কড়া বার্তা দিয়েছেন তিনি।

বন্যায় বিপর্যস্ত এলাকায় বিশেষ নজর

বন্যায় বিপর্যস্ত এলাকায় বিশেষ নজর

রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষ। সেইসব এলাকায় কৃষকদের স্বার্থ রক্ষায় বিশেষ নজর দেওয়ার নির্দেশ গিয়েছেন মমতা। জলনিকাশি ব্যবস্থার দিকেও জেলা প্রশাসনের আধিকারদের নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

হিমঘর নিয়ে বার্তা

হিমঘর নিয়ে বার্তা

রাজ্যের কৃষকদের ফসল মজুত করার জন্য হিমঘর বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। পেঁয়াজ মজুতের জন্য হিমঘর দ্রুত তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও কিষাণ ক্রেডিট কার্ডের দিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ গিয়েছেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+