ন্যাশনাল ইকনোমিক অ্যান্ড হেলথ প্যাকেজের দাবি মমতার! মোদীর সঙ্গে বৈঠকে আরও যেসব দাবি মমতার, একনজরে

লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের দ্বিতীয় বৈঠকে উল্লেখযোগ্য প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ন্যাশনাল ইকনোমিক কাম হেলথ প্যাকেজের দাবি তোলেন।

লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের দ্বিতীয় বৈঠকে উল্লেখযোগ্য প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ন্যাশনাল ইকনোমিক কাম হেলথ প্যাকেজের দাবি তোলেন। সূত্রের খবর অনুযায়ী, একশো দিনের কাজে ২ মাসের টাকা একসঙ্গে দেওয়ার দাবিও তোলেন তিনি।

ন্যাশনাল ইকনোমিক অ্যান্ড হেলথ প্যাকেজের দাবি মমতার

ন্যাশনাল ইকনোমিক অ্যান্ড হেলথ প্যাকেজের দাবি মমতার

আমেরিকায় জিডিপির ১০ শতাংশ টাকা চিকিৎসায় ব্যবহার করা হয়। ব্রিটেনে ব্যবহার করা হয় ১৫ শতাংশ টাকা। জাপানে ব্যবহার করা হয় জিডিপির ২০ শতাংশ টাকা। ভারতে জিডিপির অন্তত ৬ শতাংশ টাকা স্বাস্থ্য ক্ষেত্রে খরচ করে ন্যাশনাল ইকনোমিক অ্যান্ড হেলথ প্যাকেজের দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন ক্ষেত্রে প্যাকেজের দাবি

বিভিন্ন ক্ষেত্রে প্যাকেজের দাবি

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী এদিন দাবি তোলেন ১০০ দিনের কাজের জন্য ২ মাসের টাকা অগ্রিম দেওয়া হোক। অসংগঠিত শিল্পের জন্য তিনি বিশেষ প্যাকেজের দাবি তুলেছেন। ক্ষুদ্র, মাঝারি ও পর্যটন শিল্পের জন্যও তিনি বিশেষ প্যাকেজের দাবি তুলেছেন বলে জানা গিয়েছে।

সিএসআর-এ ছাড়ের দাবি মুখ্যমন্ত্রী তহবিলে দেওয়া টাকাতেও

সিএসআর-এ ছাড়ের দাবি মুখ্যমন্ত্রী তহবিলে দেওয়া টাকাতেও

বহু বড় শিল্প প্রতিষ্ঠান কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি খাতে খরচ করে থাকে। এর জন্য কেন্দ্র থেকে তাঁরা কর ছাড় পায়। এই ছাড় যাতে মুখ্যমন্ত্রীর তহবিলে জমা দেওয়ার কর্পোরেটদের ক্ষেত্রে দেওয়া হয়, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+