ল্যাংচার কাছে পরাজিত! ধাক্কা খেল মুখ্যমন্ত্রীর অন্যতম স্বপ্নের প্রকল্প

ধাক্কা খেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এক প্রকল্প। স্বপ্নের এই প্রকল্পকে বাঁচাতে খড়গপুর আইআইটির সহায়তাও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা করা গেল না।

ধাক্কা খেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এক প্রকল্প। স্বপ্নের এই প্রকল্পকে বাঁচাতে খড়গপুর আইআইটির সহায়তাও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা করা গেল না। টিকে থাকতে পারল না বর্ধমানের উল্লাস মোড়ে জাতীয় সড়কের ধারে তৈরি হওয়া মিষ্টি হাব। গত কয়েকমাস ধরে বন্ধ থাকার পর এবার সরকারিভাবে তা বন্ধ হতে চলেছে।

২০১৮ সালের এপ্রিলে মিষ্টি হাবের উদ্বোধন

২০১৮ সালের এপ্রিলে মিষ্টি হাবের উদ্বোধন

২০১৮ সালের এপ্রিলে আসানসোলের এক অনুষ্ঠান থেকে বর্ধমানের মিষ্টি হাবের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে সফল করতে খরচও হয়েছিল বেশ।

বছর ঘুরতেই ধুঁকতে শুরু করে মিষ্টি হাব

বছর ঘুরতেই ধুঁকতে শুরু করে মিষ্টি হাব

বছর ঘুরতে না ঘুরতেই ধুঁকতে শুরু করে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম মিষ্টি হাব। বিক্রি না হওয়ায় দোকান বন্ধ করে দিতে শুরু করেন সেখানকার ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মূলত বিপণনের অভাবে এই প্রকল্প মার খেয়েছে। শেষ চেষ্টা করা হয়েছিল খড়গপুর আইআইটিকে দিয়ে সমীক্ষা করিয়ে। তাও শেষ রক্ষা হল না।

অন্যত্র গড়ে তোলা হতে পারে মিষ্টি হাব

অন্যত্র গড়ে তোলা হতে পারে মিষ্টি হাব

বর্ধমানের উল্লাস মোড়ে জাতীয় সড়কের ধারে তৈরি হওয়া মিষ্টি হাব বন্ধ করে দিতে হলেও, তা অন্যত্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের। জেলাশাসক বিজয় ভারতীর সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে এর জন্য বিকল্প জায়গায় সন্ধান চলেছে বলে জানিয়েছেন তিনি।

শক্তিগড়ের ল্যাংচার কাছে পরাজিত

শক্তিগড়ের ল্যাংচার কাছে পরাজিত

স্থানীয় ব্যবসায়ী থেকে সরকারি আধিকারিক, সবাই জানাচ্ছেন, শক্তিদড়ের ল্যাংটার হাব যেভাবে গড়ে উঠেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারেনি মিষ্টি হাব। লোকে গাড়ি থামিয়ে শক্তিগড়ের ল্যাংচার স্বাদ নিলেও বর্ধমানের উল্লাস মোড়ে জাতীয় সড়কের ধারে দাঁড়াতে দ্বিধা বোধ করেছে। তাই সরকারি মহলে এবার আলোচনা শুরু হয়েছে, নতুন করে মিষ্টি হাব শক্তিগড়েই তৈরি করা যায় কিনা, তা নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+