উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল-বিজেপি ছাত্র সংগঠনের খণ্ডযুদ্ধ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল-বিজেপি ছাত্র সংগঠনের খণ্ডযুদ্ধ

তৃণমূল ও বিজেপির ছাত্র সংগঠনের খন্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট চত্বর। তৃণমূল ছাত্র সংগঠনের অভিযোগ, তাদের কয়েকজন সদস্যরা বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে একটি চায়ের দোকানে চা খাচ্ছিল, হঠাৎ করে সেই সময় এভিবিপি সংগঠনের কিছু সদস্য নোংরা ভাষায় গালাগালি দিতে থাকে। প্রতিবাদ করলে তার উপর চড়াও হয় এভিবিপির সদস্যরা।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূল-বিজেপি ছাত্র সংগঠনের খণ্ডযুদ্ধ

আরও অভিযোগ, তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যদের উইকেট, রড দিয়ে বেধড়ক মারধর করে। এর ফলে তৃণমূল ছাত্র সংগঠনের প্রায় ১০ জন কর্মী আহত হয়েছে। এরপরেও ল-কলেজের সামনে দেখা গেলে তাদের আবারও মারধর করবে বলেও হুমকি দেওয়া হয়। এই আতঙ্কে তারা বাড়ি যেতে ভয় পাচ্ছে বলে অভিযোগ করেছে।

অন্যদিকে এভিবিপির অভিযোগ, তাদের এক সদস্য বন্ধুদের সাথে গল্প করছিল। সেই সময় তাদের উপর হামলা চালায় তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরা। এই ঝামেলার জেরে গুরুতর আহত হয় সেই সদস্য। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুই পক্ষের থেকে এই ঘটনার মাটিগাড়া থানায় অভিযোগ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+