নরখাদক চিতাবাঘকে মৃত্যুদণ্ড আলিপুরদুয়ারে! নির্দেশ বন দফতরের
বন দফতরের ভারপ্রাপ্ত অফিসার চিতাবাঘটিকে জ্যান্ত ধরতে না পারলে গুলি করার অর্ডারে সই করেছেন।
বেশ কিছুদিন ধরে চিতাবাঘের আতঙ্কে প্রাণ হাতে নিয়ে ঘুরছেন আলিপুরদুয়ারের বাসিন্দারা। গবাদি পশু তো ছিলই, কিছুদিন আগে এক শিশুকন্যাকেও ঘর থেকে তুলে নিয়ে গিয়েছে চিতাবাঘটি। হাজারো চেষ্টা করেও চিতাবাঘটিকে ধরতে পারেনি বনদফতরের কর্মীরা। আর তাই এতদিন পরে চরম সিদ্ধান্ত নিতেই হল তাঁদের।

বন দফতরের ভারপ্রাপ্ত অফিসার রবিকান্ত সিনহা চিতাবাঘটিকে জ্যান্ত ধরতে না পারলে গুলি করার অর্ডারে সই করেছেন। অর্থাত যদি চিতাবাঘটিকে ধরা না যায় তাহলে গুলি করে মারা হবে।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে এই চিতাবাঘের আক্রমণে বেশ কয়েকজন আহত হয়েছেন। মারাও গিয়েছেন কয়েকজন। যার মধ্যে একটি শিশুকন্যাও রয়েছে। সেই ঘটনায় এলাকাবাসীর ক্ষোভও রয়েছে। বনদফতরের গাড়ি ভাঙচুরও হয়েছে। ফলে এলাকাবাসীর ক্ষোভ প্রশমিত করতে ও আতঙ্ক দূর করতে এবার চিতাবাঘকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications