যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও
কোনও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে না। আজ নিউটাউনে সাংবাদিক বৈঠকে ফের এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
তিনি বলেন, রাজ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই কমিশনের প্রধান লক্ষ্য।

জ্ঞানেশ কুমার জোর দিয়ে বলেন, "আমাদের লক্ষ্য হলো বাংলায় অবাধ ও সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। প্রত্যেক যোগ্য ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন এবং কোনও যোগ্য ভোটারের নাম বাদ যাবে না।"
রাজ্যে প্রায় ৮০,০০০টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ৬১,০০০টি গ্রামীণ এলাকায়। স্বচ্ছতা বাড়াতে কমিশন সব ভোটকেন্দ্রে ১০০ শতাংশ ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করবে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বানও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
তিনি দৃঢ়ভাবে আশ্বস্ত করেন যে, এই নির্বাচন সম্পূর্ণ হিংসামুক্ত এবং চাপমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। গণতন্ত্রের এই উৎসবে রাজ্যের সকল ভোটারকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে আর্জি জানিয়েছে নির্বাচন কমিশন।
জ্ঞানেশ কুমার জানান, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২১০টি সাধারণ শ্রেণির জন্য সংরক্ষিত। তফসিলি জাতির জন্য ৬৮টি এবং তফসিলি উপজাতির জন্য ১৬টি আসন নির্দিষ্ট আছে। তিনি সাংবাদিক সম্মেলনে আরও নিশ্চিত করেন যে, নির্বাচন কমিশন আসন্ন ভোট সংক্রান্ত সমস্ত প্রস্তুতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিগত দু'দিন ধরে পশ্চিমবঙ্গে ছিল রাজ্যের আসন্ন নির্বাচন প্রস্তুতি পর্যালোচনার জন্য। এই সময়ে সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়েছে। কমিশন বুথ-স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করে এবং নতুন ভোটারদের প্রতীকীভাবে EPIC কার্ড বিতরণ করে।
তবে, এদিনও বিক্ষোভের মুখে পড়তে হয় জ্ঞানেশ কুমারকে। আজ সকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে 'গো ব্যাক' স্লোগান ও কালো পতাকা দেখানো হয় তাঁকে। অভিযোগ, তৃণমূল কর্মীরাই প্রতিবাদ জানান এভাবে। এর আগে রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে এবং সোমবার সকালে কালীঘাট মন্দিরেও একই ধরনের প্রতিবাদের সম্মুখীন হতে হয় তাঁকে।
বিক্ষোভ সত্ত্বেও কুমার তাঁর নির্ধারিত কর্মসূচি চালিয়ে যান। এদিন সকালে হাওড়া জেলার বেলুড় মঠ পরিদর্শনকালে তিনি বলেন, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে হিংসামুক্ত নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। "নির্বাচন যাতে হিংসামুক্ত বা ভীতিমুক্ত হয়, তা নিশ্চিত করতে চায় কমিশন," এবং চান ভোটাররা যেন উৎসবের পরিবেশে ভোট দিতে পারেন।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications