West Bengal Recruitment Scam: বিকাশভবনে তল্লাশি সিবিআই'য়ের! খোঁজ নিতে গেল রাজ্য পুলিশ
West Bengal Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। বিকাশভবনে পৌঁছে গেল সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি এই মামলায় বেশ কয়েকজনকে জেরা করা। তদন্তে সিবিআইয়ের হাতে এসেছে বেশ কিছু নতুন তথ্য।
আর সেই তথ্যের সূত্র ধরেই এদিন বিকাশ ভবনে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। জানা যাচ্ছে, চারজনের একটি টিম বিকাশ ভবনের নীচে ওয়্যার হাউসের তালা ভেঙে ঢুকেছেন। বলে রাখা প্রয়োজন, ওই ঘরে শিক্ষা দফতরের যাবতীয় নথি, ফাইল, পরীক্ষা সংস্থা শিট রাখা হয় (West Bengal Recruitment Scam) ।

আছে সমস্ত রেকর্ডও। বিগত দু'বছর ধরে এই ওয়্যার হাউস বন্ধ করে রেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘদিন পর আজ বুধবার হঠাত করেই সেখানে পৌঁছে যান আধিকারিকরা। তালা বন্ধ রাখা ঘর খুলে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এই তল্লাশি অভিযান চলছে বলে খবর। কিন্তু কীসের খোঁজে এই তল্লাশি অভিযান সে বিষয়ে স্পষ্ট ভাবে (West Bengal Recruitment Scam) কিছু জানানো হয়নি।
তবে বেশ কিছু নথির খোঁজে এদিন দুপুরের পর থেকে আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত ডিজিটাল নথিও। অন্যদিকে এদিন বিকাশ ভবনের 'ওয়্যার হাউসে' সিবিআই তদন্ত চলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা।
কার্যত গোটা এলাকা (West Bengal Recruitment Scam) ঘিরে রাখেন আধিকারিকরা। শুধু তাই নয়, কীসের ভিত্তিতে সিবিআই আধিকারিকরা এদিন তল্লাশি চালাচ্ছেন সে বিষয়েও খোঁজখবর নেন রাজ্য পুলিশের আধিকারিকরা। এমনকি কোনও সার্চ ওয়ারেন্ট আছে কিনা সে বিষয়েও জানতে চাওয়া হয় বলে খবর।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় (West Bengal Recruitment Scam) তৃণমূল বিধায়ক তাপস সাহাকে দীর্ঘক্ষণ জেরা করেন আধিকারিকরা। এমনকি গলার স্বরের নমুনাও সংগ্রহ করা হয়।
শুধু তাই নয়, গত কয়েকদিনে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এমন একাধিক ব্যাক্তকে জেরা করেন তদন্তকারীরা। তাদের জেরা করে বেশকিছু তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা। উঠে এসেছে বেশ কয়েকজন মিডিলম্যানদের নাম। সম্ভবত সেই সূত্র ধরেই সম্ভবত এদিন বিকাশ ভবনে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে সিবিআইয়ের ভুমিকায় চাপে শাসক।












Click it and Unblock the Notifications