Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CBI Raid: দমদম ও টাকি পুরসভার চেয়ারম্যানের বাড়িতে CBI তল্লাশি, কাঁচড়াপাড়া ও হালিশহর সহ ১২ জায়গায় অভিযান

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফিরহাদ হাকিম এবং মদন মিত্রের বাড়ি ছাড়াও একাধিক পুরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি। দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংয়ের বাড়িতে সিবিআই তল্লাশি। তল্লাশি চলছে টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বাড়িতেও চলছে তল্লাশি।

একইসঙ্গে উত্তর ২৪ পরগনার দুই পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল থেকেই কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন পুরপ্রধান সুধাময় রায়ের বাড়িতে তল্লাশিতে এসেছেন ৪ সদস্যের সিবিআই এর প্রতিনিধি দল। সঙ্গে রয়েছে সিআরপিএফের জওয়ানরা।

CBI Raid

পাশাপাশি, হালিশহর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান অংশুমান রায়ের বাড়িতেও ৪ সদস্যের সিবিআই দল তদন্ত শুরু করেছে। দমদম পুরসভার পুরপ্রধান হরেন্দ্র সিংয়ের বাড়িতে চলছে সিবিআইয়ের অভিযান। পুর নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে সিবিআইয়ের অভিযান। এর আগে উত্তর দমদম এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। এমনকী খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি চালিেয়ছেন তদন্তকারীরা।

উত্তর দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা। নিয়োগ দুর্নীতি নিয়ে আজ যl হানা দিয়েছে তার মধ্যে অন্যতম উত্তর দমদম পৌরসভার এই প্রাক্তন পৌর প্রধানের বাড়ি। চার জনের মধ্যে দুই জন সিবিআই এবং ২ জন্য ব্যাঙ্ক আর প্রতিনিধি ছিলেন।

উত্তর দমদমের খোলসা কোটা নিজ বাড়ীতে আসেন আনুমানিক ৪০ মিনিট বাড়িতে ছিলেন ২০১৯ সালের পৌরসভার নিয়োগ সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদ করেন এবং ব্যাংক ডিটেলস ও ফোন নাম্বার নেন। উনার আলাদা কোন বাড়ি গাড়ি আদার্স কোন ব্যাংক অ্যাকাউন্ট এবং এলআইসি আছে কিনা এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে গেলেন সিবিআই ও ব্যাংক আধিকারিকরা

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+