দলের মজ্জায় ক্যানসার, আবার বিজেপিকে নিশানা তথাগতর
দলের মজ্জায় ক্যানসার, আবার বিজেপিকে নিশানা তথাগতর
কয়েকদিন আগেই ফেসবুক পোস্টে তথাগত জানিয়েছিলেন সমর্থকদের আবেদনে আর দলের(বিজেপি) কিংবা দলের কোনও নেতার বিরুদ্ধে কোনওরকম বিরূপ মন্তব্য করবেন না। কিন্তু নিজের প্রতিশ্রুতি ভেঙে বোমা ফাটালেন তথাগত৷ টুইটারে লিখলেন, দলের মজ্জায় ক্যানসার, জরুরি চিকিৎসার দরকার৷

টুইটারে ঠিক কী লিখেছেন তথাগত?
কারও নাম না করে তথাগত লিখেছেন, 'সে ভেগেছে, না বললে এখনো দলের মাথায় বসে থাকত । দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না। এইটুকু বলে বিদায় নিচ্ছি, যা ভালো বোঝ কর, আশীর্বাদ রইল।'

কিসের থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত তথাগতর?
কয়েকদিন আগে ফেসবুকে পোস্টে তথাগত নিজেই জানিয়েছিলেন বিজেপির নিয়ম অনুসারে ৭০ বছরের উর্ধ্বে কেউ আর রাজনীতিতে সক্রিয় থাকতে পারে না৷ এবং রাজনীতিতে সক্রিয় না থাকলেও তিনি দলের উন্নতি ও কর্মীদের স্বার্থ দেখার কথা বলেছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ফেসবুক টুইটারেও নিজেকে গুটিয়ে নেওয়ার ইঙ্গি রয়েছে তথাগতর পোস্টে৷ তাই তিনি বিদায় চেয়েছেন সমর্থকদের থেকে।

এরআগে ফেসবুকেও দলের সমালোচনা ছাড়ার কথা বলেছিলেন তথাগত!
সম্প্রতি একটি ফেসবকে তথাগত লিখে ছিলেন,'দিলীপ ঘোষের গালিবর্ষণের উত্তরে আমার জবাব অনেকেরই পছন্দ হয়নি দেখছি।তাদের মধ্যে যেগুলো ইতরপ্রকৃতির তাদের ব্লক করছি৷ কিন্তু যাঁরা বিজেপির স্বার্থে চেয়েছেন এটা বন্ধ হোক তাঁদের মুখ চেয়ে আমি দলের কারোর বিরুদ্ধে কিছু বলা বন্ধ করে দিলাম।' যদিও না না করে কৈলাশ বিজয়বর্গী সহ বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তথাগত৷

বঙ্গ-রাজনীতিতে দিলীপ-তথাগত সংঘাত পুরনো!
কয়েকদিন আগেই একটি ফেসবুক পোস্টে তথাগত লিখেছিলেন, 'আমার বক্তব্য ছিল, ২০২১ সালের বিধানসভা ভোটে বিপর্যয়ের জন্য যে চতুষ্টয় দায়ী তাদের না তাড়ালে পার্টি ডুবতেই থাকবে। কারণ তারা "৩ থেকে ৭৭" হওয়ার যুক্তি দেখিয়ে আগেকার মতো চালিয়ে যাবে। আবোল তাবোল 'মেরে দেব, পুঁতে দেব' বকতে থাকবে, সিকিউরিটি পরিবৃত হয়ে ঘুরবে, আর আমাদের অসহায় কর্মীরা মুলোদের কাছে মার খাবে। যাই হোক, এবার দেখুন, উপনির্বাচন, পুরনির্বাচন কোথাকার জল কোথায় গড়ায় !' তার আগে দিলীপ ঘোষ সংবাদমাধ্যমে খোলাখুলি তথাগতকে 'আহাম্মক' বলে তোপ দেগে ছিলেন!
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications