রানিনগর পঞ্চায়েত সমিতির পুনর্নির্বাচনের আর্জি কংগ্রেসের, ১৯ তারিখের মধ্যে রাজ্যকে জানানোর নির্দেশ বিচারপতির

পঞ্চায়েত নির্বাচন হয়ে গেলেও এখনও রানিনগরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়নি। আদালতে ঝুলে রয়েছে মামলা। বোর্ড গঠন নিয়ে চূড়ান্ত অনিশ্চিয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের পক্ষ থেকে পুনর্নির্বাচনের আর্জি জানানো হয়েছিল আদালতে।

বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকারকে সেটা সম্ভব নাকি জানাতে বলেছেন। ১৯ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকারকে জানাতে বলেছেন তিনি। সেই সঙ্গে মামলাকারীদের অবস্থা দেখার কথা বলা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। কতবে পুলিশের রিপোর্টে তিনি এখন বিশ্বাস করছেন না বলে জানিয়েছেন বিচারপতি সিনহা।

Calcutta High Court

রানিনগরে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে চরম জটিলতা তৈরি হয়েছে। কয়েকদিন আগেই মামলার শুনানিতে বিচারপতি সিনহা স্থগিতাদেশ দিয়েছিলেন রানিনগর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে। কারণ কংগ্রেসের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছিল বোর্ড গঠনের নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে। কারণ তাঁদের ৩৫ জন পঞ্চায়েত সদস্যই জেলে রয়েছেন। এই পরিস্থিতিতে নির্বাচন না করানোর আর্জি জানিয়েছিলেন তাঁরা।

বিচারপতি অমৃতা সিনহা সেই আর্জিতে সায় দিয়ে পঞ্চায়েত সমিতির নির্বাচনে স্থগিতাদেশ দেয়। তারপরে কংগ্রেসের পক্ষ থেকে পুনর্নির্বাচনের আর্জি জানানো হয়েছিল। শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি সিনহা জানিয়েছেন,
কবে করা সম্ভব রাণীনগর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন? রাজ্যের কাছে জানতে েচয়েছেন তিনি।
১৯ শে সেপ্টেম্বরের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা

নতুন করে স্থায়ী সমিতির নির্বাচনের দিন ঠিক করা হোক। - আবেদন রাণীনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্যদের। সভাপতির জামিনের আবেদন করা হয়েছে, তিনি যদি জামিন না পান তাহলে যেন তাকে নির্বাচনের দিন জেল থেকে হাজির করা হয়। - আবেদন রাণীনগর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্যদের।

নির্বাচন পর্যন্ত যেন পঞ্চায়েত সমিতির কোন সদস্যের বিরুদ্ধে কোন পদক্ষেপ না করা হয়। মামলাকারিদের ভূমিকা দেখুন, কি করেছে দয়া করে দেখুন একবার। পুলিশ রিপোর্ট দেখুন। - বিচারপতির অমৃতা সিনহাকে অনুরোধ জানানো হয় রাজ্যের পক্ষ থেকে। এসব বানানো রিপোর্ট বলে মন্তব্য করেছেন বিচারপতি। চারদিন আগে মুর্শিদাবাদের রানিনগরে পঞ্চায়েতের স্থায়ী সমিতির সভায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাই কোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+