আরএসএস ছেড়ে তৃণমূলে যোগ
আরএসএস ছেড়ে তৃণমূলে যোগ
এবার আরএসএস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দলের মহিলা কর্মীরা। মঙ্গলবার বিকেলে বহরমপুরের কাশিমবাজার এলাকায় প্রায় পাঁচ শতাধিক আরএসএসের মহিলা কর্মী তৃনমূলে যোগ দেন।

এদিন বহরমপুর টাউন তৃনমূল সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। দলত্যাগি 'দুর্গাবাহিনী'র মহিলা কর্মীরা জানান, বিজেপির ভ্রান্তনীতিতে তাঁরা প্রতারিত হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি তাঁদের উদ্বুদ্ধ করেছে বলেই দল ছেড়ে তৃনমূলে যোগ দিলেন তাঁরা।
এদিন আরএসএসের মহিলা কর্মীদের দল পরিবর্তনের ফলে বিজেপি বড়সড় ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে। কেননা গত লোকসভা ভোটে বহরমপুরের কাশিমবাজারে তৃনমূলের চেয়ে অনেক বেশি ভোট পেয়েছিল বিজেপি। তাই আগামী বিধানসভাকে লক্ষ্য রেখে দলে যোগ দেওয়ার বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে তৃনমূল।












Click it and Unblock the Notifications