Bypoll Results 2021: সমস্ত রেকর্ড ভেঙে ৫৮ হাজার ৩৮৯ ভোটে ভবানীপুর উপ-নির্বাচনে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়
সমস্ত রেকর্ড ভেঙে ৫৮ হাজার ৩৮৯ ভোটে ভবানীপুর উপ-নির্বাচনে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই ট্রেন্ড আসতে শুরু করেছিল। বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায় অবস্থা।
সমস্ত রেকর্ড ভেঙে ৫৮ হাজার ৩৮৯ ভোটে ভবানীপুর উপ-নির্বাচনে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই ট্রেন্ড আসতে শুরু করেছিল। কিন্তু প্রতি সেকেন্ডে বদলাতে শুরু করে ট্রেন্ড।
ফলে বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায় ছবিটা। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবড়েওয়ালকে ক্রমশ পিছিয়ে ফেলে এগিয়ে যেতে থাকেন তৃণমূল সুপ্রিমো। বাড়তে ভোটের ব্যবধান।
একটা সময়ে সমস্ত রেকর্ড ভেঙে বিরোধীদের পিছনে ফেলে এগিয়ে যান তিনি। আর ঠিক দুপুর দুটোর কিছু সময় পড়ে ভবানীপুর উপ নির্বাচনে জয়ী হিসাবে ঘোষণা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়লে।
৫২ হাজারেও বেশী ভোটে জয় পেলেন তিনি। ভবানীপুরের মাটিতে তৈরি হল নয়া এক রেকর্ড।

কোনও ওয়ার্ডে হারেনি
আর এই জয়ের খবর সামনে আসার পরেই কালীঘাটে মুখ্যমন্ত্রী তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়তে থাকে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই ফলাফলের জন্যে সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি। শুধু তাই নয়, সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ভবানীপুরে এমন ভোট হয়। এখানে মানুষ অনেক কম থাকেন। এই প্রথম কোনও ওয়ার্ডে আমরা হারেনি। এর আগেও কয়েকটি ওয়ার্ডে আমি পিছিয়ে ছিলাম। কিন্তু এবার সবাই ভোট দিয়েছে। মন ভরে গিয়েছে আমার। সাংবাদিক বৈঠকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফের ফের একবার চক্রান্তের কথা বলেন তিনি। তবে সমস্ত মানুষে আরও একবার ভরসা রেখেছি। কাজ করার জন্যেও আরও উদ্যোম পাওয়া যাবে বলে জানান নেত্রী।

ওয়ার্ডে রিগিং-য়ের অভিযোগ
তবে এই জয়ের পরেই মমতা বন্দ্যপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। তাঁর দাবি, চিটিং করে যেতে হয়েছে। একাধিক ফেক ভোটারকে ধরা হয়েছে। এখানেই শেষ নয়, সব ওয়ার্ডে রিগিং হয়েছে বলেও বিস্ফোরক দাবি করেছেন বিজেপি প্রার্থী। তবে রিগিং করে জেতার জন্য তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যদিও এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ খারাপ হচ্ছে বলে দাবি তাঁর।

এবার লড়াই দেশের জন্যে
অন্যদিকে বিপুল ভোটে জয়ের পরেই আনন্দে ফেটে পড়েন ফিরহাদ হাকিম। কর্মী সমর্থকদের নিয়েই ফিরহাদ তাঁর কার্যালয়ে আনন্দে মেতে ওঠেন। তিনি জানান, নন্দীগ্রামের জবাব ভিবানীপুরের মানুষ দিয়েছে। যেভাবে নন্দীগ্রামে ষড়যন্ত্র করে তাঁকে হারানো হয়েছে তা মোটেই ঠিক হয়নি। একেবারে শুভেন্দু অধিকারীর নাম করে ফিরহাদের তোপ, শুভেন্দুরা মীরজাফর কিন্তু ফিরহাদরা দেখিয়ে দিয়েছেন কীভাবে পাশে থেকে কাজ করতে হয়। তবে এবার লড়াই দেশের জন্যে, হুঁশিয়ারি মমতার অন্যতম সেনাপতির।
Recommended Video

কালীঘাটে বাঁধভাঙা উচ্ছ্বাস
অন্যদিকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ঘোষণা হতেই কালীঘাটে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রচুর কর্মী সমর্থক ভিড় জমিয়েছেন। ঢাক-ঢোল বাজিয়ে উচ্ছ্বাসে মেতেছেন তাঁরা। এক অন্য ছবি কালীঘটে। তবে রাজ্যের অন্য প্রান্তেও উৎসবে মেতে উঠেছেন নেতা-কর্মীরা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পরেই বিভিন্ন রাজ্য বার্তা আসতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications