এবার বউবাজার থানার শীর্ষ আধিকারিক করোনায় আক্রান্ত
এবার বউবাজার থানার শীর্ষ আধিকারিক করোনায় আক্রান্ত
গার্ডেনরিচ, প্রগতি ময়দান থানার পর এবার বউবাজার থানার শীর্ষ আধিকারিকের দেহে পাওয়া গেল কোন ভাইরাসের সংক্রমণ। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বাইপাস এর কাছে একটি বেসরকারি হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। সেইসঙ্গে মাথা যন্ত্রণাও। ফলে করুণার উপসর্গ দেখা যাওয়ায় ওই শীর্ষ আধিকারিকের লালারস নাইসেডে পাঠানো হয় পরীক্ষার জন্য। গতকালই তার রিপোর্ট এসেছে করোনা পজিটিভ। তাই চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে থানার সব কাজ যাতে স্বাভাবিক থাকে তার জন্য নজর রাখছেন লালবাজারের আধিকারিকরা।
পাশাপাশি বউবাজার থানার এই শীর্ষ আধিকারিকের সংস্পর্শে যারা এসেছিল তাদের কেউ লালবাজার। তাদের মধ্যে বেশ কয়েকজনকেও পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। তাদের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়াও এই বউ বাজার থানা এলাকার পার্শ্ববর্তী থানার পুলিশ আধিকারিক ও অন্যান্য পুলিশকর্মীদের এ ও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে তাদের মধ্যে এই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে কিনা। এবং এদিন গোটা থানা চত্বর জীবাণুমুক্ত করা হয়।
উল্লেখ্য, এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন গার্ডেনরিচ ও প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিক। হাসপাতাল সূত্রে খবর, ওই শীর্ষ আধিকারিকরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।












Click it and Unblock the Notifications