মেচেদায় ট্রলি ব্যাগে দেহ, জানা গেল পরিচয়
মেচেদা স্টেশনে একটি লোকাল ট্রেনের কামরা থেকে ট্রলি ব্যাগের ভেতর থেকে যে মৃতদেহ উদ্ধার করা হয় তার পরিচয় জানা গিয়েছে । রেল পুলিশের সূত্রে জানা গিয়েছে যে মৃতের নাম হাসান আলি ।
মেচেদা স্টেশনে একটি লোকাল ট্রেনের কামরা থেকে ট্রলি ব্যাগের ভেতর থেকে যে মৃতদেহ উদ্ধার করা হয় তার পরিচয় জানা গিয়েছে । রেল পুলিশের সূত্রে জানা গিয়েছে যে মৃতের নাম হাসান আলি । বছর ৪৫ এর হাসান আলি কলকাতায় বউবাজার এলাকার বি বি গাঙ্গুলী স্ট্রিটের বাসিন্দা । তিনি দীঘাতে একটি হোটেল লিজে নিয়েছিলেন । তার জন্য কিছু টাকা ওই হোটেলের মালিককে আগে দেওয়া হয়েছে । বাকি টাকা নিয়ে তিনি আসছিলেন । পুলিশের ধারনা যে টাকা হাতিয়ে নেওয়ার জন্য হাসানকে খুন করা হয় ।

মঙ্গলবার রাতে হাওড়া থেকে মেচেদা লাস্ট লোকাল ট্রেন মেচেদা স্টেশনে আসার পর সেটি কারশেডে পাঠিয়ে দেওয়া হয় । বুধবার সকালে কামরা পরিষ্কার করতে গিয়ে একটি কামরায় ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে সাফাইকর্মীরা । তারা সেই ব্যাগ খুলে মৃতদেহ দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দেয় । পুলিশ তদন্ত শুরু করে ।
পুলিশ জানায় যে মৃতের নাম হাসান আলি । বুধবার রাতে এই পরিবারের সদস্যরা এসে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন । তাতে উল্লেখ করা হয়েছে যে টাকা হাতিয়ে নেওয়ার জন্য হাসানকে খুন করা হয়েছে । তাদের সন্দেহ যে দালালদের সঙ্গে যোগাযোগ রেখে ওই হোটেলটি লিজে নিচ্ছিলেন হাসান তারাই তাকে খুন করে ।
পুলিশ জানায় যে একটি চলন্ত ট্রেনে অনেক যাত্রী থাকে । তাহলে কোথায়, কখন খুন করে , ট্রলি ব্যাগের ভেতর থেকে টাকা নিয়ে ওই মৃতদেহটি সেই ব্যাগের ভেতর রাখা হয়েছে তার উত্তর খুঁজছেন তারা । এই দালালদের নাম পাওয়া গিয়েছে । তাদের খোঁজ চলছে । যে হোটেলটি লিজে নিচ্ছিলেন হাসান তার মালিকের সঙ্গেও কথা বলছেন রেল পুলিশ আধিকারিকরা ।












Click it and Unblock the Notifications