চোপড়ার ঘটনার প্রতিবাদে বিকেলে কলকাতায় মোমবাতি মিছিল করবে বিজেপি যুবমোর্চা
চোপড়ার ঘটনার প্রতিবাদে বিকেলে কলকাতায় মোমবাতি মিছিল করবে বিজেপি যুবমোর্চা
চোপড়ার নৃশংস ঘটনার প্রতিবাদে এবার রাজ্যের উপর চাপ তৈরি করতে আসরে নামছে বিজেপি যুবমোর্চা। সোমবার শহরের রাজপথে মোমবাতি হাতে মৌন মিছিল করবে বিজেপি যুব নেতা নেত্রীরা। বিজেপি যুব মোর্চা সূত্রে জানা গিয়েছে, রবিবার যে নারকীয় ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বসলামপুর এলাকায় তারই প্রতিবাদে। এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজ্যের রাজধানী কলকাতার বুকে যুবমোর্চার সদস্যরা একটি মোমবাতি মিছিলের আয়োজন করেছে। বিকেল ৫.৩০ নাগাদ যুবমোর্চার কর্মীরা মিছিল বার করবেন।

সিমলাস্ট্রীটের বিবেকানন্দর বাড়ির সামনে থেকে মোমবাতি মিছিল করবে যুবমোর্চার রাজ্য নেতৃত্ব। মিছিলটি শেষ হবে শ্যামবাজারে গিয়ে।মোমবাতি হাতে মৌন মিছিলে তাদের শ্লোগান হবে, রাজ্যের আইনশৃঙ্খা বলতে কিছুই নেই। প্রতিদিন রাজ্যে ধর্ষন হচ্ছে। অথচ পুলিশ চুপ ! এই ইস্যুকে সামনে রেখেই।
এদিন চোপড়ার কিশোরীর উপর নির্মম অত্যাচার ও মৃত্যুর প্রতিবাদেই রাজ্যজুড়ে যুবমোর্চা এদিন মোমবাতি মিছিলের ডাক দিয়েছে বলে জানিয়েছেন যুবমোর্চার রাজ্য সহসভাপতি প্রকাশ দাস। তিনি জানান, কিশোরীর মৃত্যুর ঘটনায় আমরা এযুগের তরুণ দল চুপ করে বসে থাকতে পারি না। তাই দোষীদের গ্রেফতারের দাবিতে যুবমোর্চা এদিন কলকাতায় রাস্তায় নামছে বলে জানিয়েছেন প্রকাশ দাস।












Click it and Unblock the Notifications