বিজেপিতে বীতশ্রদ্ধ কর্মীরা দল ছাড়ছেন দলে দলে, তৃণমূলে যোগদানের হিড়িক একুশের আগে

বিজেপির প্রতি দিন দিন কি আস্থা হারিয়ে ফেলছে বাংলার মানুষ? তা না হলে ২০১৯-এ যাঁদের নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বিজেপি, সেই বিক্ষুব্ধ নেতা-কর্মীদের ধরে রাখতে পারছেন না কেন?

বিজেপির প্রতি দিন দিন কি আস্থা হারিয়ে ফেলছে বাংলার মানুষ? তা না হলে ২০১৯-এ যাঁদের নিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল বিজেপি, সেই বিক্ষুব্ধ নেতা-কর্মীদের ধরে রাখতে পারছেন না কেন? করোনা লকডাউনের মধ্যেও বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে ফিরে আসছেন নেতাকর্মীরা। গেরুয়া পতাকা ছেড়ে তুলে নিচ্ছেন তৃণমূলের তেরঙ্গা।

বিজেপিতে বীতশ্রদ্ধ হয়ে দলত্যাগ

বিজেপিতে বীতশ্রদ্ধ হয়ে দলত্যাগ

দলত্যাগী নেতা-কর্মীরা বলছেন, বিজেপি ফেক নিউজ ছড়াতেই বেশি ব্যস্ত। নেতারা কাঠারি-কুড়ুল হাতে গাছ কেটে সোশ্যাল মিডিয়ায়ে ঝড় তুলতেই বেশি আগ্রহী। কিন্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কোনও চেষ্টা নেই। একে করোনা, তার উপর প্রাকৃতিক দুর্যোগ, কোনও নেতাই কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না।

হাজার হাজার কর্মী যোগ দিলেন তৃণমূলে

হাজার হাজার কর্মী যোগ দিলেন তৃণমূলে

উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে জঙ্গলমহল- সর্বত্রই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা যেন বেড়েই চলেছে। নদিয়ার পানিখালি, মেদিনীপুরের শালবনী, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, কুলিয়ান এবং আলিপুরদুয়ারের সলসলবাড়িতে হাজার হাজার কর্মী যোগ দিলেন তৃণমূলে। বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়েই এই দলবদল বলে তাঁদের অভিমত।

বিজেপিতে মোহভহ্গ, তৃণমূলে ঘরওয়াপসি

বিজেপিতে মোহভহ্গ, তৃণমূলে ঘরওয়াপসি

দলত্যাগীদের বেশিরভাগই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন লোকসভার আগে-পরে। কিন্তু বিজেপি সেই কর্মীদের ধরে রাখতে সমর্থ হল না। তাঁদের মোহভঙ্গ হওয়ায় দলে দলে ফের পুরনো দলে ফিরে এলেন। শালবনী বাঁকিবাঁধ অঞ্চল ও রানাঘাটের পানিখালি ২ নম্বর অঞ্চলের নেতা-কর্মীরা ফিরলেন তৃণমূলে।

শালবনীতে যোগদান তৃণমূলে

শালবনীতে যোগদান তৃণমূলে

শালবনী ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংগ, আইএনটিটিইউসির সভাপতি নির্মল ঘোষের হাত ধরে চার শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এই যোগদানকারীদের অধিকাংশই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। তাঁদের ঘরওয়াপসি হল।

রানাঘাটে যোগদান তৃণমূলে

রানাঘাটে যোগদান তৃণমূলে

রানাঘাটেও বিদায়ক সমীরকুমরা পোদ্দারের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন প্রমথ বিশ্বাস, কুমুদ বিশ্বাস, তাপস শিকদারের নেতৃত্বে প্রায় ৫০০ বিজেপিকর্মী। বিজেপির পঞ্চায়েত সদস্য থেকে প্রাক্তন বুথ সভাপতি পর্যন্ত রয়েছেন এই তালিকায়। তাঁরা বিজেপি প্রতি বীতশ্রদ্ধ হয়েই দল ছাড়েন।

আলিপুরদুয়ারে বিজেপি ছেড়ে তৃণমূলে

আলিপুরদুয়ারে বিজেপি ছেড়ে তৃণমূলে

আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরে যোগ দিতে এসে বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, গত লোকসভা ভোটে বিধানসভা কেন্দ্রে এগিয়ে থাকলেও, অঞ্চলে আমরা দেড় হাজারেরও বেশি ভোটে পিছিয়ে ছিলাম। চাপড়ের পার্ট টু অঞ্চলের সলসলাবাড়ির এলাকার প্রায় ৫০০ জন তৃণমূলে যোগদান করেন বিধায়কের হাত ধরে।

দিলীপের খাসতালুকেও ভাঙন বিজেপিতে

দিলীপের খাসতালুকেও ভাঙন বিজেপিতে

আর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ ও কুলিয়ানের ৫০০ বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। জেলা সভানেত্রী বীরবাহা সোরেনের হাত থেকে তাঁরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। এই দলে পঞ্চাযেত সমিতির সদস্য থেকে শুরু করে জেলা কমিটির সদস্য, ওয়ার্ড কমিটির সদস্যরা রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+