প্রথম দফার ভোটের ২৪ ঘণ্টা আগেই শালবনীতে রাজনৈতিক খুন, বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
প্রথম দফার ভোটের ২৪ ঘণ্টা আগেই শালবনীতে রাজনৈতিক খুন, বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
প্রথম দফার ভোটের আগে ফের শালবনীতে উত্তেজনা। গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বিজেপি কর্মীর দেহ। দিনহাটার মতোই খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। মৃত বিজেপি কর্মীর নাম লালমোহন সোরেন। বাঘমারি গ্রামের কাছে গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ দেখতে পান গ্রামবাসীরা। তৃণমূল কংগ্রেস খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ বিজেপি। আগামিকাল শালবনীতে ভোট রয়েছে। তার আগে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

কয়েকদিন আগে কোচবিহােরর দিনহাটায় পশু স্বাস্থ্যকেন্দ্রের বারান্দায় বিজেপি কর্মীর ঝুলন্ত েদহ উদ্ধার করে পুলিশ। সেখানেও বিজেপি অভিযোগ যোগ করেছিল তৃণমূল কংগ্রেস খুন করে দেহ ঝুলিয়ে দেয়। এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিনহাটা। তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহর অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছিল।
দিনহাটা কাণ্ডের পর সেখানকার পুলিশ সুপারকে বদল করে নির্বাচন কমিশন। আজ দিনহাটায় যাবে রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। হিংসা মুক্ত ভোট করতে তৎপর কমিশন পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়েছে। কোনও ভাবেই কোনও হিংসা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তাঁরা। প্রথম দফার ভোটের আগে তাই ৫ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েেছ।












Click it and Unblock the Notifications