দলের নেতা, কর্মীদের কালিমালিপ্ত করতে কাজ টিম পিকের! কীভাবে সতর্ক, জানালেন প্রভাবশালী বিজেপি নেতা
দলের কর্মীদের তৃণমূলের পাতা ফাঁদ সম্পর্কে সতর্ক করল বিজেপি। আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি এই সতর্কবার্তা জারি করেছেন। প্রকাশিত খবর বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ম্যাসেজে ওই নেতা দলের কর্মীদের বলেছেন,
দলের কর্মীদের তৃণমূলের পাতা ফাঁদ সম্পর্কে সতর্ক করল বিজেপি। আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি এই সতর্কবার্তা জারি করেছেন। প্রকাশিত খবর বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ম্যাসেজে ওই নেতা দলের কর্মীদের বলেছেন, কোনও অচেনা মহিলার ফোন এলেই সাবঘান হয়ে যাওয়ার কথা।

ধর্ষণের অভিযোগ বিজেপির যুব মোর্চার নেতার বিরুদ্ধে
সম্প্রতি ধর্ষণের অভিযোগ উঠেছে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক মিঠু দাসের বিরুদ্ধে। জলপাইগুড়ি যুব মোর্চার এক নেত্রী কোতয়ালি থানায় এই অভিযোগ দায়ের করেছিলেন।

অচেনা মহিলাদের থেকে সাবধান
ওই বিজেপি নেতা আরও বলেছেন বিভিন্ন অজুহাতে মহিলারা ফোন করতে পারেন। আর দলের নেতারা তাদের সঙ্গে মিষ্টি সুরে কথা বললেই মহিলারা আপত্তিকর অভিযোগ তুলে ফাঁসাতে পারেন বলে সতর্ক করেছেন তিনি। এছাড়াও কোনও অচেনা নম্বর থেকে মহিলারা ফোন করলে সাবধান থাকার কথাও তিনি বলেছেন। না হলে নেতার বদনামের পাশাপাশি দলেরও বদনাম বলে সতর্ক করেছেন তিনি।

দলের কর্মীদের কালিমালিপ্ত করতে কাজ করছে টিম পিকে
বিজেপির আলিপুরদুয়ারের জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা হোয়াটসঅ্যাপ বার্তায় কর্মীদের সতর্ক করেছেন। সেখানে তিনি বলেছেন, দলের নেতা কর্মীদের কালিমালিপ্ত করতে টিম পিকে কাজ করছে। সেই কারণে দলের নেতা কর্মীদের সতর্ক থাকতে আহ্বান করেছেন তিনি। তৃণমূলে বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তিনি করেছেন।

অভিযোগ অস্বীকার তৃণমূলের
যদিও এই ধরনের সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তঋণমূল নেতৃত্ব।












Click it and Unblock the Notifications