ভোটের মুখে নয়া রণকৌশল, ‘এক মুঠো চাল’ কর্মসূচি শুরু করছে বিজেপি

ভোটের মুখে নয়া রণকৌশল, ‘এক মুঠো চাল’ কর্মসূচি শুরু করছে বিজেপি

একুশের নির্বাচনের আগে নতুন কৃষি আইনের ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নেমে পড়ল বিজেপি। নতুন কৃষি আইন নিয়ে রাজ্যের কৃষকদের বোঝাতে 'শোনো চাষি বন্ধু' কর্মসূচি শুরু করেছিল বিজেপি। কিন্তু সেই কর্মসূচি সেভাবে সাফল্য পায়নি, প্রচারেও আসেনি। এবার তারই অংশ হিসেবে নতুন মোড়কে 'এক মুঠো চাল' কর্মসূচি শুরু করছে বিজেপি। ৯ জানুয়ারি পূর্ব বর্ধমানে বিজেপি সভাপতি জে পি নাড্ডার সফর থেকে এই কর্মসূচি শুরু করা হবে বলে বিজেপি সূত্রে খবর। তারপর তা গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে।

ভোটের মুখে নয়া রণকৌশল, ‘এক মুঠো চাল’ কর্মসূচি শুরু করছে বিজেপি

বিজেপি-র মূল লক্ষ্য, কৃষক পরিবারগুলির সঙ্গে জনসংযোগ তৈরি করা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের প্রায় ৪৮ হাজার বুথ এলাকায় কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে অল্প পরিমাণে চাল এবং সব্জি সংগ্রহ করবেন বিজেপি নেতা কর্মীরা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার জগদানন্দপুর গ্রামে গিয়ে প্রতীকী হিসেবে পাঁচটি কৃষক পরিবারের থেকে চাল সংগ্রহ করবেন জে পি নাড্ডা। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এ ভাবেই বিজেপি কর্মীরা গোটা রাজ্য জুড়ে কৃষক পরিবারের থেকে চাল সংগ্রহ করবেন বলেই সূত্রের খবর।

চাল সংগ্রহ করতে গিয়েই নতুন কৃষি আইনের উপকার সম্পর্কে কৃষকদের বোঝানো হবে। পাশাপাশি, রাজ্য সরকারের আপত্তিতেই যে রাজ্যের কৃষকরা প্রধানমন্ত্রীর কিষান নিধি প্রকল্পে বছরে ৬ হাজার টাকার আর্থিক সাহায্য পাচ্ছেন না, সেটাও বোঝানো হবে। এর ফলে একদিকে নিজেদের কৃষকবন্ধু হিসেবে প্রতিষ্ঠা করা যাবে।

বিভিন্ন জায়গায় খোলা হবে কমিউনিটি কিচেন। তার পর সংগৃহীত সেই চাল এবং সব্জি দিয়ে খাবার রান্না করে আগামী ২৫ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত তা বিভিন্ন এলাকায় বণ্টন করা হবে। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি'র কিষান মোর্চার সহ সভাপতি শ্রীরূপা মৈত্র জানিয়েছেন, 'মূলত কৃষক পরিবার এবং এলাকার গরিব মানুষকে এই খাবার বিলি করা হবে।' অর্থাৎ কৃষকদের থেকে সংগৃহীত চাল রান্না করে গরিব মানুষকে পৌঁছে দিলে অন্নদাতা হিসেবে কৃষকদের মন জয় করার সম্ভাবনাও থাকবে এমনটাই মত রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+