নন্দীগ্রামে গুরু-শিষ্যের লড়াইয়ে সুফিয়ান মমতার চিফ ইলেকশন এজেন্ট, তোপ বিজেপির

নন্দীগ্রামে গুরু-শিষ্যের লড়াইয়ে সুফিয়ান মমতার চিফ ইলেকশন এজেন্ট, তোপ বিজেপির

নন্দীগ্রামে এবার গুরু-শিষ্যের লড়াই। মমতার দল ছেড়ে শুভেন্দু তাঁর বিরুদ্ধে এবার বিজেপি টিকিটে প্রা্রথী হয়েছেন। আর এই লড়াই জিততে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করলেন শেখ সুফিয়ানের উপর। বুধবার হলদিয়ায় মনোনয়ন পেশ করেই তিনি ঘোষণা করলেন- শেখ সুফিয়ানই হবে আমার চিফ ইলেকশন এজেন্ট।

মমতার চিফ ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান

মমতার চিফ ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান

মমতা বলেন, আমার মনোনয়নে মোট চারজন প্রস্তাব করেছেন। তাঁদের একজন হলেন মহাদেব, আরেকজন স্বদেশ দাস আর শহিদ পরিবারের দুজন সুষমা আর আবদুল সামাদ। এরপর মমতা নিজে তাঁর চিফ ইলেকশন এজেন্ট হিসেবে শেখ সুফিয়ানের নাম ঘোষণা করেন। এই নাম ঘোষণা হতেই চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে।

সুফিয়ানের নাম ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সুফিয়ানের নাম ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময়ে শেখ সুফিয়ানের প্রাসাদোপম বাড়ি দেখে রেগে গিয়েছিলেন। তাঁর বাড়ির ভিতরে পর্যন্ত ঢুকতে চাননি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সুফিয়ানের নাম ঘোষণা করলেন ইলেকশন এজেন্ট হিসেবে। এইঅ সুফিয়ানই প্রথম নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর পর ফোন করে কালীঘাটে খবর দিয়েছিলেন বলে দাবি করা হয়।

বিজেপি কোমর বেঁধে নেমেছে সুফিয়ানের দুর্নীতি নিয়ে

বিজেপি কোমর বেঁধে নেমেছে সুফিয়ানের দুর্নীতি নিয়ে

সুফিয়ান জেলা পরিষদের সহ সভাধিপতি। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর তাঁর গুরুত্ব অনেকাংশে বেড়েছে। তেখালিতে মমতা ১৮ জানুয়ারি সভা করেছিলেন, তার আয়োজনে ছিলেন সেখ সুফিয়ান। এই সুফিয়ানকে ইলেকশন এজেন্ট করায় বিজেপি কোমর বেঁধে নেমেছে তাঁর দুর্নীতি নিয়ে।

সুফিয়ান সম্পর্কে এলাকার মানুষের মনোভাব

সুফিয়ান সম্পর্কে এলাকার মানুষের মনোভাব

বিজেপির অভিযোগ, ২০০৭ সালে শেখ সুফিয়ানের আর্থিক অবস্থা আর আজকের অবস্থা আসমান-জমিন ফারাক। কিছুদিন আগেও সুফিয়ানের সবলা মেলার আয়োজন নিয়ে আবু তাহেররা প্রশ্ন তুলেছিলেন। বিজেপি এখন বলছে সুফিয়ান সম্পর্কে এলাকার মানুষের মনোভাব কী, তা সবাই জানেন। মুখ্যমন্ত্রী এত খবর রাখেন, তিনিও নিশ্চয় জানেন সুফিয়ান সম্পর্কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+