বাংলায় আরও শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, আগামী পাঁচ দফায় বেকায়দায় তৃণমূল

বাংলায় আরও শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি, আগামী পাঁচ দফায় বেকায়দায় তৃণমূল

পাঁচ রাজ্যে ভোটের দামামা বেজেছিল। তার মধ্যে চার রাজ্যে ভোট শেষ। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পাঁচ দফা ভোট বাকি রয়ে গিয়েছে। এখন পর্যন্ত তিন দফা ভোট হয়েছে রাজ্যে। এই তিন দফা ভোটেই বিজেপিকে যে ভূমিকায় দেখা গিয়েছে, তাতে বাকি দফাগুলিতে যে তাঁরা আরও চাপ বাড়াবে, তা বলাই যায়।

পদ্মশিবির পুরো শক্তি লাগিয়ে দেবে বাংলাকে করায়ত্ত করতে

পদ্মশিবির পুরো শক্তি লাগিয়ে দেবে বাংলাকে করায়ত্ত করতে

যেহেতু বাকি চার রাজ্যে ভোট সাঙ্গ হয়ে গিয়েছে, এবার ভোট শুধু বঙ্গে। তাই বঙ্গকে পাখির চোখ করে এবার ঝাঁপিয়ে পড়বে বিজেপির পুরো ব্যাটেলিয়ন। সেই আঙ্গিকে আগামী পাঁচ দফা আরও কঠিন হতে চলেছে তৃণমূলের দিক থেকে। বিজেপির পুরো ব্যাটেলিয়নের ফোকাস থাকবে শুধু পশ্চিমবঙ্গে। পদ্মশিবির পুরো শক্তি লাগিয়ে দেবে বাংলাকে করায়ত্ত করতে।

তৃণমূলকে আষ্টেপৃষ্ঠে বাঁধতে সব অস্ত্রই প্রয়োগ!

তৃণমূলকে আষ্টেপৃষ্ঠে বাঁধতে সব অস্ত্রই প্রয়োগ!

বাংলা প্রথম থেকেই এবার পাখির চোখ বিজেপির। তৃণমূলকে হটিয়ে বাংলার দখল নিতে পরিকল্পনা করে এগিয়েছেন মোদী-শাহরা। তৃণমূল ভেঙে নিজেদের শক্তি বাড়ানোর পাশাপাশি তৃণমূলকে আষ্টেপৃষ্ঠে বাঁধতে সব অস্ত্রই প্রয়োগ করেছে কেন্দ্রের শাসক দল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী সবকিছু নিয়ে বাংলার ভোট ময়দানে হাজির বিজেপি।

বিজেপি প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূলের বিরুদ্ধে

প্রথম দু-দফা আপাত শান্ত থাকলেও, তৃতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও অশান্তি হয়েছে। হিংসার ভোটে প্রহৃত-আক্রান্ত হয়েছেন দু-দলের প্রার্থীরাও। এবার তাই কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনও অত্যন্ত কড়া হচ্ছে। আর বিজেপি প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে। সমস্ত নেতানেত্রীদের তাঁরা নিয়োজিত করছে বাংলার নির্বাচনে।

একদিকে একা কুম্ভ মমতা, অন্য দিকে সবাই

একদিকে একা কুম্ভ মমতা, অন্য দিকে সবাই

এখন পর্যন্ত মাত্র ৯১টি আসনে ভোট হয়েছে। এক-তৃতীয়াংশেরও কম আসনে ভোট হয়েছে। ২০০-র বেশি আসনে ভোট বাকি। তাই কোমর বেঁধেছে দু-পক্ষই। একদিকে একা কুম্ভ হয়ে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁর প্রতিপক্ষ শিবিরে রয়েছেন মোদী-শাহ-নাড্ডাদের মতো প্রচারক। রয়েছেন শুভেন্দু-দিলীপ-মুকুলের মতো বঙ্গের নেতারাও।

ভোটের মাঝেও চাপ সৃষ্টি পরিকল্পনা বিজেপির

ভোটের মাঝেও চাপ সৃষ্টি পরিকল্পনা বিজেপির

বিজেপির শিবিরে এছাড়াও রয়েছেন তারকা প্রার্থীরাও। মিঠুন চক্রবর্তী রোড শো-য়ে নেমে পড়েছেন বিজেপির হয়ে। আরও যে সমস্ত তারকা প্রার্থী থাকছেন, তাঁরাও অন্যত্র প্রচার চালাচ্ছেন। এদিকে ভোটের মাঝেও চাপ সৃষ্টি করে চলেছে বিভিন্ন তদন্তকারী এজেন্সি। সেই চাপ নিয়ে তৃণমূলকে এবার লড়াই চালাতে হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+